বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ নিস্ক্রিয় ও প্রতারক হজ্ব এজেন্সির পথ বন্ধের উদ্যোগ ১০ লক্ষ টাকার ঘুষ বাণিজ্যে কারণ দর্শানোর নোটিশও তোয়াক্কা করেননি রেঞ্জ কর্মকর্তা কবির, এবার নতুন জালিয়াতির টিপিতে পদুয়ায় আটক ট্রাক ২ লক্ষ টাকার সমঝোতায় রাতের আঁধারে রফা গণপুর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগ রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রন পরিচালক মনিরুল ও কাইছারের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে ২০ অথরাইজড অফিসারের ঘুষ বানিজ্য রমরমা ॥ দেখার কেউ নেই বিআরটিসিতে ‘জামিল সিন্ডিকেট’: এক বছরে দুই বদলি, কোটি টাকার সুবিধা বাণিজ্যের অভিযোগ ১৩ লাখ টাকা ঘুষ দিলে জাতীয় জাদুঘরে চাকরির টোটাল প্যাকেজ দিচ্ছে রেজিস্ট্রেশন সহকারী সুমন মিয়া

পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে পুরষ্কৃত হলেন মির্জাগঞ্জ থানার এএসআই বিশ্বজিৎ মজুমদার

বিশেষ প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৬২৭০ বার পঠিত
ছবি: পিপলস নিউজ

বিশেষ প্রতিবেদক:

পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে পুরষ্কৃত করা হয়েছে মির্জাগঞ্জ থানার এএসআই বিশ্বজিৎ মজুমদারকে।

গত ১৬ ই মে পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, পিপএম এর সভাপতিত্বে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা ও পুলিশ লাইন্স কনফারেন্স রুমে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক কল্যান সভায় পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে মির্জাগঞ্জ থানার এএসআই বিশ্বজিৎ মজুমদারকে পুরষ্কৃত করা হয় এ সময় তার হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ।

জানা যায় এএসআই বিশ্বজিৎ মজুমদার মির্জাগঞ্জ থানায় যোগদানের পর থেকেই অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের নির্দেশে বিট পুলিশিং কার্যক্রম, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার, এলাকার মাদক নির্মূল, নারী নির্যাতন, ইভটিজিং, অবৈধ জমি দখলসহ বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে কাজ করে ব্যপক প্রশংসা কুড়িয়েছেন তারই অংশ হিসেবে জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে পুরষ্কৃত হলেন এই সাহসী অফিসার বিশ্বজিৎ মজুমদার।

এ বিষয়ে বিশ্বজিৎ মজুমদারের কাছে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন: আমি এ সম্মাননা ও পুরষ্কার পেয়ে খুবই আনন্দিত! এতে করে আমার কাজের স্পৃহা আরো বাড়বে। আমি সবসময় চেষ্টা করি ওসি স্যারের নির্দেশ পালন করতে এবং আমি কখনও অন্যায়ের সাথে আপোষ করি না। অন্যায়কারীকে আমি কখনো ছাড় দেই না। আমাকে পুরষ্কৃত করার জন্য পুলিশ সুপার মহোদয়কে এবং ওসি স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

এএসআই বিশ্বজিৎ মজুমদারকে দেয়া সম্মাননা সনদ

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের কাছে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান এএসআই বিশ্বজিৎ মজুমদারের এ অর্জন আমাদের থানার সকলের অর্জন এবং এ জন্য আমি গর্বিত! আমি সবসময় বিশ্বজিৎসহ আমার সকল সহকর্মীদের সঠিক নির্দেশনা দিয়ে থাকি যাতে অন্যায়ের সাথে কেউ আপোষ না করে।

উক্ত মাসিক সভায় আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সাজেদুল ইসলাম সজল, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল), আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল), শাহেদ আহমেদ চৌধুরী, সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল), এম মোরশেদ তোহা, সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল),পটুয়াখালী সহ সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..