সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মোরেলগঞ্জে জলবায়ু, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বরগুনার তালতলীতে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোরেলগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বন্যার্তদের মাঝে ক্যাম্পাস থিয়েটার আন্দোলন বাংলাদেশ’র বস্ত্র ও ঔষধ বিতরণ

ক্যাম্পাস প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৬৩৩৩ বার পঠিত

ক্যাম্পাস থিয়েটার আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে সিলেট জেলার বন্যার্তদের মাঝে বস্ত্র ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।  সোমবার (৪ জুলাই) গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের মিত্রিমহল, করগাঁও ও বহর এলাকার বন্যার্তদের মাঝে এ বস্ত্র ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত থেকে বন্যার্তদের মাঝে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবী, টিশার্ট,শার্ট ও ঔষধ বিতরণ করেন ক্যাম্পাস থিয়েটার আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিব তাড়াশী, সিলেট জেলা কমিটির সভাপতি মোহাম্মদ বিলাল উদ্দিন, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক অসিত বরণ দাশ গুপ্ত, কার্যনির্বাহী সদস্য রাজীব দে চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাব্বী, নাট্যকর্মী শিমন ও তাহিন মিয়া প্রমুখ।

ক‌্যাম্পাস থি‌য়েটার আ‌ন্দোলন বাংলা‌দেশ এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক হা‌বিব তাড়াশী ব‌লেন, এর আ‌গে ক‌্যাম্পাস থি‌য়েটা‌রের বি‌ভিন্ন পর্যা‌য়ের সদস‌্যদের থে‌কে প্রাপ্ত অনুদানের টাকা অন‌্য প্রতিষ্ঠা‌নের মাধ‌্যমে সি‌লে‌টের বন‌্যার্ত মা‌ঝে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এবার আমরা সি‌লেট জেলা সংস‌দের সমন্ন‌য়ে ২০০ প‌রিবা‌রের ৪০০ মানু‌ষের মা‌ঝে বস্ত্র ও ঔষধ বিতরণ করলাম। বিপদগ্রস্থ মানু‌ষের পা‌শে সশরী‌রে দাঁড়া‌নোর অন‌্যরকম এক‌টি অনুভু‌তি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..