বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক আওরাবুনিয়া মডেল হাই স্কুল মাঠে ‘রুটেড ফিউচার’-এর খেলাধুলার সামগ্রী উপহার প্রকৃত উপকারভোগী নিশ্চিত করতে কাঠালিয়ায় প্রতিবন্ধী ভাতা যাচাই-বাছাই কাঁঠালিয়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কাঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, থানায় মামলা কাঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসানের মৃত্যু, এলাকায় শোকের ছায়া কাঁঠালিয়ায় নিখোঁজ যুবকের সন্ধান মিলেছে চট্টগ্রামের অলংকার এলাকায় রাস্তা নয় যেন মরণফাঁদ: কাঁঠালিয়ায় সরকারি পুকুর থেকে পুরান পোল পর্যন্ত সড়কের বেহাল দশা ধামরাইয়ে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান রোজার খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক-কর ছাড়

সরকারি প্রতিষ্ঠানে জ্বালানি খরচ ২৫ শতাংশ কমিয়ে আনার নির্দেশ অর্থ মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৬০৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানগুলোকে বরাদ্দের চেয়ে ২০ থেকে ২৫ শতাংশ কম জ্বালানি ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

এর আগে পরিচালন ও উন্নয়ন বাজেটের ব্যয় সাশ্রয় করতে গত বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় এ সিদ্ধান্ত নেয়। সেই পরিপ্রেক্ষিতে পরিপত্রটি জারি করা হয়।

পরিপত্রে বলা হয়েছে, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, রাষ্ট্রমালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চলতি ২০২২-২৩ অর্থবছরের পরিচালন ও উন্নয়ন বাজেটের ক্ষেত্রে এই নির্দেশনা মানতে হবে।

পেট্রোল, অয়েল ও লুব্রিকেন্ট এবং গ্যাস ও জ্বালানি খাতে বরাদ্দ করা অর্থের সর্বোচ্চ ৮০ শতাংশ ব্যয় করা যাবে।

চলতি অর্থবছরের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের অর্থনৈতিক বিশ্লেষণে পেট্রল, অয়েল ও লুব্রিকেন্টের জন্য বরাদ্দ রাখা হয়েছে দুই হাজার ৪৪৫ কোটি টাকা। বরাদ্দ থেকে সর্বোচ্চ ৮০ শতাংশ ব্যয় করা গেলে এক হাজার ৯৫৬ কোটি টাকা ব্যয় হবে। এতে সাশ্রয় হবে ৪৮৯ কোটি টাকা।

গত অর্থবছরের (২০২১-২২) সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল দুই হাজার ৩২৫ কোটি টাকা। তার আগের অর্থবছরে (২০২০-২১) এ খাতে ব্যয় হয়েছিল এক হাজার ৮৫২ কোটি টাকা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..