বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি ও জিডির ঘটনায় ডিইউজের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৬২৭৫ বার পঠিত

সংবাদ প্রকাশের জেরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও রাইজিং বিডির জ্যেষ্ঠ প্রতিবেদক মো. রাহাত মিয়া (রাহাত সাইফুল) এর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করায় উদ্বেগ প্রকাশ করেছে ডিইউজে।

শনিবার ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে অবিলম্বে এ ধরণের উদ্দেশ্যে প্রণোদিত সাধারণ ডায়েরি প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সংবাদ প্রকাশ করা একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব। সে দায়িত্ব পালনে যে কোনো ঘটনা একজন সাংবাদিক তুলে ধরতে পারেন। হুমকি-ধামকি দিয়ে সাংবাদিককে তার পেশাগত দায়িত্ব পালন থেকে বিরত রাখা যাবে না।

নেতৃবৃন্দ উদ্দেশ্যে প্রণোদিত হয়ে সাংবাদিক রাহাত সাইফুলের বিরুদ্ধে যে সাধারণ ডায়েরি করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহারে দাবি জানান।

উল্লেখ্য, সম্প্রতি ‘ভাইয়ারে’ নামের সিনেমা মুক্তি পায়। মুক্তির পর অভিনয় শিল্পী রাসেল মিয়া গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে সিনেমাটিকে ‘পাপমুক্ত সিনেমা’ দাবি করেন। এর মধ্যেই রাসেল মিয়ার শুটিংয়ের দুটি স্থিরচিত্র প্রকাশ্যে আসে।

এগুলো নাটকের দৃশ্য এবং তিনি নিজেই সামাজিক মাধ্যমে আপলোড করেছেন বলে দাবি করেন। এ নিয়ে গত ৬ সেপ্টেম্বর “পাপমুক্ত সিনেমা’ বলা শিল্পীর শুটিংয়ের দৃশ্য প্রকাশ্যে” শিরোনামে রাইজিং বিডিতে একটি খরব প্রকাশ হয়। সংবাদ প্রকাশের সূত্র ধরে রাজধানীর শাহাবাগ থানায় সাধারণ ডায়েরিও করেন রাসেল মিয়া।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..