বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক আওরাবুনিয়া মডেল হাই স্কুল মাঠে ‘রুটেড ফিউচার’-এর খেলাধুলার সামগ্রী উপহার প্রকৃত উপকারভোগী নিশ্চিত করতে কাঠালিয়ায় প্রতিবন্ধী ভাতা যাচাই-বাছাই কাঁঠালিয়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কাঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, থানায় মামলা কাঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসানের মৃত্যু, এলাকায় শোকের ছায়া কাঁঠালিয়ায় নিখোঁজ যুবকের সন্ধান মিলেছে চট্টগ্রামের অলংকার এলাকায় রাস্তা নয় যেন মরণফাঁদ: কাঁঠালিয়ায় সরকারি পুকুর থেকে পুরান পোল পর্যন্ত সড়কের বেহাল দশা ধামরাইয়ে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান রোজার খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক-কর ছাড়

ফুডবল বিশ্বকাপ: শেষ বাচা মরার লড়াই আজ

স্পোর্টস ডেস্ক:
  • আপলোডের সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৬০৫৫ বার পঠিত

ফুডবল বিশ্বকাপে শেষ বাচা মরার লড়াই আজ। শেষ লড়াটা লড়বেন আর্জেন্টিনা-ফ্রান্স।

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় এখন ফ্রান্স। শিরোপা ধরে রাখতে কিলিয়ান এমবাপে-অলিভিয়ার জিরুডদের পেরোতে হবে আর এক ধাপ। তবে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে আসলেও আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের লড়াইটা মোটেও সহজ হবে না ফ্রান্সের জন্য। তবে সে বিষয়টা অবশ্য ভালো করেই জানেন ফরাসি গোলরক্ষক উগো লরিস।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার শুরুটা হয়েছিল জঘন্য। প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হারে লিওনেল মেসির দল। এরপর প্রতিটি ম্যাচই ফাইনালের মতো করে খেলেছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। টুর্নামেন্ট যত এগিয়েছে, আর্জেন্টাইনদের খেলায় তত ধার বেড়েছে। ক্রোয়েশিয়া ও নেদারল্যান্ডসকে টপকে এবার শিরোপার মঞ্চে মেসিরা।

৩৬ বছরের খরা কাটাতে ফাইনাল ম্যাচে জীবন বাজি রেখেই খেলবে আর্জেন্টিনা। আর দলের সেরা তারকা মেসিও আছেন দারুণ ছন্দে। তাই শিরোপা নিজেদের করাটা মোটেও সহজ হবে না প্রতিপক্ষ ফ্রান্সের জন্য, মানছেন তাদের গোলরক্ষক লরিস। তাই ম্যাচের আগের দিন বাড়তি সতর্কতার সুর ফরাসি অধিনায়কের কণ্ঠে।

গতকাল ফাইনালের আগে প্রেস কনফারেন্সে এসেছিলেন লরিস। জানালেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ন হবে শিরোপার লড়াই, ‘আর্জেন্টিনা অনেক বড় দল। কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে, সেটা তারা দেখিয়েছে। আর মেসির মতো একজন খেলোয়াড় আছে তাদের, ফুটবল খেলাটায় যে ছাপ রেখে দিয়েছে। একটা দারুণ ম্যাচ হওয়ার সব উপকরণই আছে ফাইনালে। সবকিছু নিজেদের পক্ষে রাখার চেষ্টা করব আমরা।’

শিরোপা ধরে রাখার লড়াইয়ে এবারের টুর্নামেন্টে শুরু থেকেই অপ্রতিরোধ্য ছিল ফ্রান্স। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে সবার আগে শেষ ষোলতে ওঠে তারা। নকআউটেও তাদের লাগাম পায়নি তেমন কেউই। এবার শিরোপার মঞ্চে এমবাপে-জিরুডরা কেমন করে সেটাই দেখার বিষয়।

লুসাইলের আইকনিক স্টেডিয়ামে আজ রাতে হবে শিরোপা নির্ধারণী লড়াই। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে লিওনেল মেসি মেসি-কিলিয়ান এমবাপের দ্বৈরথ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি ও টি-স্পোর্টস।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..