শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

টাটাসহ ভারতীয় বিভিন্ন কোম্পানির বিনিয়োগ চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ৫৯৬৫ বার পঠিত

টাটাসহ ভারতীয় বিভিন্ন কোম্পানির বিনিয়োগ চায় বাংলাদেশ। এ বিষয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভারতীয় হাইকমিশনার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ অনুরোধ করেন।

কৃষিমন্ত্রী বলেন, টাটাসহ বিভিন্ন ভারতীয় কোম্পানি যাতে বাংলাদেশে বিনিয়োগ করে হাইকমিশনারকে আমরা সেই অনুরোধ করেছি।

কৃষিতে কর্মসংস্থান বাড়াতে আন্তর্জাতিক সহায়তা দরকার উল্লেখ করে এসময় তিনি জানান, ভারত সবসময় আমাদের সহায়তা করছে।

এবার পেঁয়াজ উৎপাদন ভালো হয়েছে বলেও জানান কৃষিমন্ত্রী। তিনি জানান, ভারতের মহারাষ্ট্র থেকে পেঁয়াজের বীজ আনা হয়েছে। যেটার ফলন ভালো।

এসময় প্রণয় ভার্মা বলেন, খাদ্য নিরাপত্তা নিয়ে আমরা দুদেশ একসঙ্গে কাজ করছি। এক্ষেত্রে আমরা বাংলাদেশের নাগরিকদের সবসময় সহায়তা করছি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..