বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক আওরাবুনিয়া মডেল হাই স্কুল মাঠে ‘রুটেড ফিউচার’-এর খেলাধুলার সামগ্রী উপহার প্রকৃত উপকারভোগী নিশ্চিত করতে কাঠালিয়ায় প্রতিবন্ধী ভাতা যাচাই-বাছাই কাঁঠালিয়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কাঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, থানায় মামলা কাঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসানের মৃত্যু, এলাকায় শোকের ছায়া কাঁঠালিয়ায় নিখোঁজ যুবকের সন্ধান মিলেছে চট্টগ্রামের অলংকার এলাকায় রাস্তা নয় যেন মরণফাঁদ: কাঁঠালিয়ায় সরকারি পুকুর থেকে পুরান পোল পর্যন্ত সড়কের বেহাল দশা ধামরাইয়ে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান রোজার খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক-কর ছাড়

বেতাগীর সরিষামুরিতে গলায় ফাঁস দেয়া গৃহবধূর লাশ উদ্ধার

আরিফুর রহমান সুজন (বিশেষ প্রতিনিধি):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৬১০৫ বার পঠিত

বরগুনার বেতাগীতে গলায় ফাঁস দেয়া গৃহরধু বিথী আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধাকৃত লাশ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্বামীর সাথে অভিমান করে স্ত্রী আত্মহত্যা করেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সকালে বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের গাবতলি গ্রামের মাসুদ খানের সাথে তার স্ত্রী বিথী আক্তারের (২৫) কথা কাটাকাটি হয়। সকাল ১১টায় বিথী অভিমান করে ঘরের দোতলায় উঠে আড়ার সাথে ফাঁস দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়না তদন্তের জন্য বরগুনার সদর থানা পুলিশ জেলা হাসপাতালে প্রেরণ করেন।

বেতাগী থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি জানার সাথে সাথেই আমরা সেখানে পুলিশ পাঠিয়েছি। বরগুনা সদর থানার পুলিশ লাশ ময়না তদন্তের করাচ্ছেন। কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..