শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে কৃষকদল নেতার বিরুদ্ধে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ নিষেধাজ্ঞা অমান্য করে বাউফলে খাস জমিতে বহুতল ভবন: বেপরোয়া খলিলের দখলবাজি কুয়াকাটায় রাখাইনদের মহা সাংগ্রাই জলকেলী উৎসব—ঐতিহ্য, পবিত্রতা আর আনন্দে মুখর সমুদ্রপাড় মোরেলগঞ্জে জলাবদ্ধতায় চাষাবাদ ব্যাহত, পানি নিষ্কাশন ও ¯স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন গত ২৪ ঘণ্টায় হাম রোগে মৃত্যু শূন্য, তবে রোগীর চাপ বাড়ছে ময়মনসিংহ মেডিকেলে বাংলাভাষী পাঠকদের মাঝে পাঠাভ্যাস বাড়াতে হবে: ড.মিজানুর রহমান আজহারি তাড়াইলে ‘জনতার নজরুল’ এনামুল হক ভূঁইয়ার সংগ্রাম, রাজনীতি ও জনসেবার গল্প নানা আয়োজনে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে বাংলা নববর্ষ উদযাপন রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ আমতলীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩

জাতীয় শোক দিবস পালনে কে সি ফাউন্ডেশনের ব্যাপক কর্মসূচি গ্রহণ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৫৯১৩ বার পঠিত

স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. খসরু চৌধুরীর প্রতিষ্ঠিত কে সি ফাউন্ডেশন।

প্রতিবারের মতো এবারও যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস উপলক্ষে কে সি ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকা-১৮ আসনের প্রতিটি থানা ও ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা ও তবারক বিতরণের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার কেসি ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক শাহআলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৭ আগস্ট বৃহস্পতিবার বিকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ড, ১৮ আগস্ট শুক্রবার ১৮ ও ৯৬ নম্বর ওয়ার্ড, ১৯ আগস্ট শনিবার ৪৫ নম্বর ওয়ার্ড, ২০ আগস্ট রবিবার ৪৬ নম্বর ওয়ার্ড, ২২ আগস্ট ১ ও ৫১ নম্বর ওয়ার্ড, ২৩ আগস্ট ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ড, ২৫ আগস্ট শুক্রবার ৫২ নম্বর ওয়ার্ড, ২৬ আগস্ট ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ড, ২৭ আগস্ট রবিবার ৪৭ নম্বর ওয়ার্ড এবং ২৯ আগস্ট মঙ্গলবার ৪৪ নম্বর ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

জাতীয় শোক দিবস ১৫ আগস্ট মঙ্গলবার ঢাকা-১৮ আসনের ৪৮ নম্বর ওয়ার্ড কে সি ফাউন্ডেশনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. খসরু চৌধুরী সিআইপি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..