শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলের গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি আইসিটি বিভাগের যুগ্মসচিব সাইফুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ যশোরের বসুন্দিয়া ভূমি কর্মকর্তা পলাশের ‘হাদিয়া’র নামে ওপেন সিক্রেট ঘুষ বাণিজ্য: মাদ্রাসার জমি নামজারিতেও ৪০ হাজার টাকা ঘুষ! ধানমন্ডিতে ১২ বছরের গৃহকর্মী শিশু রিক্তার মৃত্যু: অভিযুক্ত পাউবো প্রকৌশলী সবিবুর রহমান দম্পতির ১৫ দিনে জামিন, নেপথ্যে টাকা নাকি চাপ? এলজিইডি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আহসানউজ্জামান দুলালের শত কোটি টাকার অনিয়ম ১৫বছরের চাকরি জীবনে ৯০ লাখ টাকা বেতন পেয়ে মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান গড়েছেন শতকোটি টাকার সম্পদ দুর্নীতির অভিযোগে দক্ষিণ সিটির আনিস, বোরহান চসিকের শাহীন, ফারজানা মুক্তা ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ সাতক্ষীরা পৌর ভূমি অফিসের নায়েব ঘুষের ‘মহারাণী’ শর্মিষ্ঠা সরকারের মাসিক হাত খরচ লাখ টাকা মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রার অফিসে আওয়ামী কমিশনার সফি উল্লাহ সফির বিশ্বস্ত হাতিয়ার উমেদার ‘আওলাদ সিন্ডিকেট’ জিম্মি সাধারণ সেবাগ্রহীতারা কাস্টমসের যুগ্ম কমিশনার কাজিয়া সুলতানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতি করে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ ঘোষণা

নোয়াখালী প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৬২৭৯ বার পঠিত

নোয়াখালী প্রতিনিধি

ঘূর্ণিঝড় জাওয়াদ এর ফলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও সমুদ্র উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। অপরদিকে ঘূর্ণিঝড় জাওয়াদে সৃষ্ট পরিস্থিতিতে দুর্ভোগে পড়েছেন অপেক্ষমাণ হাজার হাজার যাত্রী।

সোমবার (৬ ডিসেম্বর) সকাল ৬টা থেকে দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে হাতিয়া-ঢাকা লঞ্চ চলাচল, হাতিয়া-চট্টগ্রাম স্টিমার চলাচল ও হাতিয়া-বয়ারচর চেয়ারম্যান ঘাট সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। নৌ চলাচল বন্ধ থাকায় দেশের অন্য কোথাও থেকে লোকজন হাতিয়ায় আসতে পারছেন না এবং হাতিয়া থেকে কেউ দ্বীপের বাইরেও যেতে পারছেন না। নোয়াখালী জেলা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত নোয়াখালী জেলায় ৩৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

ঘূর্ণিঝড় জাওয়াদ এর ফলে উপকূলীয় এলাকায় ৩ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় সব নৌযানকে তীরবর্তী এলাকায় অবস্থান করতে বলা হয়েছে। নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদ এর ফলে উপকূলীয় এলাকায় ৩নম্বর সংকেত চলছে।

বৈরী আবহাওয়ার কারণে সাগর ও নদী উত্তাল থাকায় সোমবার সকাল ৬টা থেকে মানুষের জানমাল রক্ষায় হাতিয়ার সঙ্গে সারাদেশের সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে অবস্থানে থাকতে বলা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..