মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাবেক ৪ এমপির মৃত্যুতে সংসদে শোক হরিরামপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন নেই: হাইকমিশন সিলেট টেস্ট ড্র করায় সিরিজি হারল বাংলাদেশ তাড়াইলে বাংলাদেশ খেলাফত মজলিসের আহ্বায়ক কমিটি গঠন ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু সাংসদ মো: লুৎফুল্লাহেল মাজেদের পিতার মত্যুতে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি’ শোক  চিকিৎসকদের প্রচেষ্টায় দেশের স্বাস্থ্যসেবার মান অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রী পোশাক খাতে ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব শ্রমিকপক্ষের হাসিনার নতুন পাসপোর্টের আবেদন, যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

চাকরির সুযোগ বাণিজ্য মেলায়

চাকরি ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৬৪৩১ বার পঠিত

১লা জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২। এরমধ্যেই শুরু হয়েছে বিভিন্ন স্টলের জন্য লোকবল নিয়োগ প্রক্রিয়া। তেমনই একটি প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেড। প্রতিষ্ঠানটি ডিআইটিএফ-২০২২ এর জন্য লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তি অনুসারে আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ই-মেইল অ্যাড্রেসে সিভি পাঠাতে হবে। আবেদনকারীরা ডাকযোগেও আবেদনপত্র পাঠাতে পারবেন।

চূড়ান্ত নির্বাচিতদের নিয়োগ দেওয়া হবে অস্থায়ী ভিত্তিতে। তবে কতজন নিয়োগ দেওয়া হবে, বিজ্ঞপ্তিতে সে বিষয়ে উল্লেখ নেই।

পদের নাম: সেলস এক্সিকিউটিভ (ডিআইটিএফ-২০২২)। আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক পাস। তবে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতার প্রয়োজন নেই। বয়সসীমা: ২৭ বছরের নীচে হতে হবে। বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদন যেভাবে : আগ্রহীরা সিভি মেইল করতে পারবেন, career@electromartbd.com.bd এই ঠিকানায়। ডাকযোগে সিভি পাঠানো যাবে করপোরেট অফিস, নুর হোল্ডিংস (লেভেল ৭), ৩৩, সাউথ অ্যাভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২- এই ঠিকানায়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..