বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান সিলেট ভ্রমণ শেষে ফেরার পথে নিখোঁজ মোরেলগঞ্জের যুবক, সন্ধানে পরিবার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল রূপগঞ্জের সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড কাপড়ের গোডাউন পুড়ে ছাই গোডাউন আদমদীঘিতে সাংবাদিক ও তাঁর বাবাকে মারপিট মামলায় গ্রেপ্তার ১ বিদায়বেলায় হরিরামপুরবাসীর ভালোবাসায় সিক্ত হলেন ওসি আফজাল হোসেন বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী

আটকে দেওয়া হলো জ্যাকুলিন ফার্নান্দেজকে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৬৩০৮ বার পঠিত

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে রোববার দুবাই যাওয়ার সময় মুম্বাই বিমানবন্দরে আটকে দেওয়া হলো।ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) নোটিশের পর এই ঘটনা ঘটল।

২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগে জ্যাকলিনের বিদেশ যাওয়া আটকে গেল বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।জ্যাকুলিন একটা শোতে অংশ নিতে দুবাই যেতে চেয়েছিলেন বলে খবরে জানানো হয়েছে।পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি নিয়ে যাওয়া হবে বলে ইডি সূত্রে জানা গেছে।

প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সম্প্রতি বিভিন্ন প্রশ্ন উঠছে। আর্থিক প্রতারণার একটি মামলায় সুকেশের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি।

সেখানে সুকেশের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, এক ওষুধ কোম্পানির মালিক শীবেন্দ্র সিংহ এবং মালবেন্দ্র সিংহের পরিবারের সঙ্গে ২০০ কোটি টাকার প্রতারণা করেছিলেন সুকেশ এবং তার স্ত্রী লীনা পল। সেই মামলায় গ্রেফতার হন ওই দম্পতি।

গত অক্টোবর মাসে ২০০ কোটি টাকার ওই প্রতারণার মামলায় ইডির তরফে একাধিক বার জেরা করা হয় জ্যাকলিনকে।

ইডির দেওয়া চার্জশিটে বলা হয়েছে, জ্যাকলিনকে খুশি করতে সুকেশ নাকি ১০ কোটি রুপির বিভিন্ন সামগ্রী উপহার দিয়েছেন। সেই উপহারের মধ্যে রয়েছে ৫২ লাখ রুপির ঘোড়া ও জ্যাকুলিনের পছন্দের চারটি পার্শিয়ান বিড়াল, যার প্রতিটির দাম ৯ লাখ রুপি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..