শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে কৃষকদল নেতার বিরুদ্ধে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ নিষেধাজ্ঞা অমান্য করে বাউফলে খাস জমিতে বহুতল ভবন: বেপরোয়া খলিলের দখলবাজি কুয়াকাটায় রাখাইনদের মহা সাংগ্রাই জলকেলী উৎসব—ঐতিহ্য, পবিত্রতা আর আনন্দে মুখর সমুদ্রপাড় মোরেলগঞ্জে জলাবদ্ধতায় চাষাবাদ ব্যাহত, পানি নিষ্কাশন ও ¯স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন গত ২৪ ঘণ্টায় হাম রোগে মৃত্যু শূন্য, তবে রোগীর চাপ বাড়ছে ময়মনসিংহ মেডিকেলে বাংলাভাষী পাঠকদের মাঝে পাঠাভ্যাস বাড়াতে হবে: ড.মিজানুর রহমান আজহারি তাড়াইলে ‘জনতার নজরুল’ এনামুল হক ভূঁইয়ার সংগ্রাম, রাজনীতি ও জনসেবার গল্প নানা আয়োজনে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে বাংলা নববর্ষ উদযাপন রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ আমতলীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩

ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৫৯২৭ বার পঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ২ নং মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট আবুল বাশার নাসির ও তার দেওয়া প্যানেল চেয়ারম্যানদের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) বেলা ১২ টায় মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, নিজাম খান, জসিম হাওলাদার, রাসেল মোল্লা, নয়ন মোল্লা, ইউপি সদস্য সরোয়ার হাওলাদার, মামুন গোলদার, আবুল মোল্লা, বাদল প্যাদা, রিপন গোলদার ও রনি আকনসহ সর্বস্তরের জনসাধারণ।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার সরকারের অবৈধ ভোটে আবুল বাশার নাসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সে চেয়ারম্যান হয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে আসছে। আমরা তার ও তার দেওয়া প্যানেল চেয়ারম্যান মোঃ জুয়েল হাওলাদার কে দ্রুত অপসারণের দাবি জানাই।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..