শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
দুটি আন্তর্জাতিক আয়োজনে পূর্ণ অর্থায়নে নির্বাচিত বাংলাদেশের যুব প্রতিনিধি জুবায়ের হোসেন বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ

অন্তঃসত্তা নারীকে ধর্ষণ মামলার আসামী খালের কচুরিপানা থেকে গ্রেপ্তার

মো: জিয়াউর রহমান (নিজস্ব প্রতিনিধি):
  • আপলোডের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৫৯২৪ বার পঠিত

মো: জিয়াউর রহমান (নিজস্ব প্রতিনিধি):

পুলিশের উপস্থিতি টের পেয়ে কচুরিপানায় ভর্তি গভীর খালের পানিতে ঝাঁপ দেয় ধর্ষণ মামলায়  এজাহারভুক্ত আসামি। পুলিশও ঝাঁপ দেয় খালে। প্রায় তিন ঘন্টার চেষ্টায় কচুরিপানার মধ্যে থেকে গ্রেপ্তার করতে সক্ষম হন মির্জাগঞ্জ থানার পুলিশের উপ-পরিদর্শক মো. এনামুল হক।

গ্রেপ্তারকৃত ওই আসামির নাম মো. বেলাল হোসেন। তিনি ওই গ্রামের মোঃ সায়েদ আলীর ছেলে।

গত শনিবার বিকালে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউয়িনের বৈদ্যপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মো. বেলাল হোসেন একটি ধর্ষণ মামলায় অভিযুক্ত এজাহারভুক্ত আসামী। মির্জাগঞ্জ থানায় মামলা নং-১৬,জিআরনং-৮১/২৪, তারিখ-২১জুলাই ২০২৪। ঘটনার দিন বিকালে তার নিজ বৈদ্যপাশা গ্রামে বৈদ্যপাশা খালের পাশে কাজ করছিলেন। মির্জাগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. এনামুল হক গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে গেলে সে পুলিশের উপস্থিতি টের পেয়ে খালের গভীর পানিতে ঝাঁপ দেয় এবং কচুরিপানার মধ্যে লুকিয়ে পরেন। তাকে গ্রেফতার করতে পুলিশের ওই কর্মকর্তাও ঝাঁপ  দেন খালে। প্রায় তিন ঘন্টার চেষ্টায় অবশেষে কচুরিপানার মধ্যে থেকে আসামী বেলাল হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হন । এ ঘটনায় প্রশংসায় ভাসছেন উপ-পরিদর্শক মো. এনামুল হক।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আহম্মেদ বলেন, উপ-পরিদর্শক মো. এনামুল  খালের কচুরিপানার ভেতরে ঝাঁপ দিয়ে তিন ঘন্টা চেষ্টার পর ধর্ষণ মামলার আসামি বেলাল হোসেনকে  গ্রেপ্তার করেছেন। এনামুল একজন সাহসী পুলিশ সদস্য। তিনি তার দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..