শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলের গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি আইসিটি বিভাগের যুগ্মসচিব সাইফুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ যশোরের বসুন্দিয়া ভূমি কর্মকর্তা পলাশের ‘হাদিয়া’র নামে ওপেন সিক্রেট ঘুষ বাণিজ্য: মাদ্রাসার জমি নামজারিতেও ৪০ হাজার টাকা ঘুষ! ধানমন্ডিতে ১২ বছরের গৃহকর্মী শিশু রিক্তার মৃত্যু: অভিযুক্ত পাউবো প্রকৌশলী সবিবুর রহমান দম্পতির ১৫ দিনে জামিন, নেপথ্যে টাকা নাকি চাপ? এলজিইডি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আহসানউজ্জামান দুলালের শত কোটি টাকার অনিয়ম ১৫বছরের চাকরি জীবনে ৯০ লাখ টাকা বেতন পেয়ে মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান গড়েছেন শতকোটি টাকার সম্পদ দুর্নীতির অভিযোগে দক্ষিণ সিটির আনিস, বোরহান চসিকের শাহীন, ফারজানা মুক্তা ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ সাতক্ষীরা পৌর ভূমি অফিসের নায়েব ঘুষের ‘মহারাণী’ শর্মিষ্ঠা সরকারের মাসিক হাত খরচ লাখ টাকা মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রার অফিসে আওয়ামী কমিশনার সফি উল্লাহ সফির বিশ্বস্ত হাতিয়ার উমেদার ‘আওলাদ সিন্ডিকেট’ জিম্মি সাধারণ সেবাগ্রহীতারা কাস্টমসের যুগ্ম কমিশনার কাজিয়া সুলতানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতি করে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ

ভোলা সদর উপজেলায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা

সাব্বির আলম বাবু (ভোলা ব্যুরো চিফ):
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৬৩০২ বার পঠিত

ভোলা জেলার সদর উপজেলার ১২টি ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে নৌকা প্রতিকের মনোনীত চেয়ারম্যান পদের প্রার্থীরা, আলীনগর ইউনিয়ন থেকে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী বশির আহমেদ, শিবপুর ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোঃ জসিম উদ্দিন, বাপ্তায় ইয়ানুর রহমান বিপ্লব মোল্লাহ, ধনিয়ায় এমদাদ হোসেন কবির, ভেলুমিয়ায় আব্দুস সালাম মাস্টার, পূর্ব ইলিশায় সরোয়ারদি মাস্টার চরসামাইয়ায় মহিদ্দিন মাতব্বর, পশ্চিম ইলিশায় জহিরুল ইসলাম, দক্ষিন দিঘলদী ইফতারুল হাসান স্বপন, উত্তর দিঘলদীতে লিয়াকত হোসেন মনসুর, মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন তারা। ভোলা সদরের ১২ ইউপিতে চেয়ারম্যান পদে ৬৬, সংরক্ষিত সদস্য পদে ১৬৭ ও সাধারণ সদস্য পদে ৫৯৯ জনের মনোনয়ন দাখিল করেন। উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমানের কাছে মনোনয়ন পত্র জমা দেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান। তিন বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে হবে এটা আপনিরা নিশ্চিত থাকেন। নির্বাচনে জনগণ নির্ভয়ে ভোট দিতে পারবে। কেউ নির্বাচনি আচরণবিধ লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ মনোনয়নপত্র জমা দিয়ে চেয়ারম্যান প্রার্থীরা বলেন,জনগন আমাদের কে পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলে আমরা প্রতিটি ইউনিয়নকে একটি আধুনিক ও মাদকমুক্ত সমাজ গড়বো এবং আ’লীগকে দূর্গ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..