বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

প্রধান উপদেষ্টার সাথে কায়রোতে মালয়েশিয়ার মন্ত্রীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮৪৫ বার পঠিত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে আজ কায়রোতে মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী ড. জাম্বরি আব্দুল কাদির বৈঠক করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বৈঠকে তাঁরা মতবিনিময় করেছেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ (বুধবার) স্থানীয় সময় সকাল ১১টায় মিশরের রাজধানী কায়রো পৌঁছান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, মিশরের পাবলিক বিজনেস সেক্টরের মন্ত্রী মোহাম্মদ শিমি কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।

পরে অধ্যাপক ইউনূস মন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ১৯ ডিসেম্বর অনুষ্ঠেয় ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কায়রোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে জানান, আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে রাত ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

‘তরুণদের বিনিয়োগ ও এসএমইকে সহায়তা করা: আগামীর অর্থনীতিকে রূপদান’ এ প্রতিপাদ্য সামনে রেখে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন বা ডেভেলপিং-৮ নামে পরিচিত ডি-৮ ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে উন্নয়ন সহযোগিতা উৎসাহিত করে।

এর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ কয়েকটি দেশ। এই দেশগুলো বিশ্ব জনসংখ্যার অনুমানিক প্রায় ১৪ শতাংশের প্রতিনিধিত্ব করে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..