শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

নান্দাইলে তারুণ্যের উৎসব উদ্বোধন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৫৮৮০ বার পঠিত

নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষে
“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই “প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় উদ্বোধন হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনিক হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় জুলাই-আগষ্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে আগামী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের ওপর গুরুত্ব আরোপ করেন।
এ সময় বক্তারা জানান, তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলা জুড়ে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী, ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতা, সফল ও গুনিজন সংবর্ধনা, দুর্নীতি বিরোধী ও পরিবেশ বিষয়ক সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার ফয়েজ উদ্দিনের সঞ্চালনায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ফয়জুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিবকর বাট, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ এর পক্ষে বক্তব্য রাখেন এস আই শাহিন, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার মাষ্টার, ময়মনসিংহ উত্তর যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম ভূঁইয়া বিপ্লব, নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামের সভাপতি কাজী শামসুদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক নুরুল আমিন, সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান,ঘোষপালা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসান মোঃ এনামুল হক,প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম খান নাসিম, জাকির আহমেদ তুহিন, সহ নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর ছাত্রী প্রজ্ঞা প্রমুখ। পরে উপজেলা চত্বরে র‌্যালি আয়োজন করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..