বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

পাকুন্দিয়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৫৯১১ বার পঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নামা-মির্জাপুর গ্রামে ‘আলোর দিশা সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ এর শুভ উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (৩জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২ শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

আলোর দিশা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন, নির্বাহী পরিচালক মোঃ ইব্রাহিম খলিল। তিনি জানান, চলতি মাসের ভেতরেই আমরা একটি মেডিকেল ক্যাম্প করবো যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিনামূল্যে চিকিৎসা প্রদান করবেন।

এছাড়াও আলোর দিশা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো: মারুফ উজ্জামান বলেন, আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো মানুষের সেবা করা, বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো আমরা সাধ্যানুযায়ী চেষ্টা করছি। ইনশাআল্লাহ, আমাদের এই ধারা অব্যাহত থাকবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ‘পদক্ষেপ’ এর আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম আরিফ, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, আলোর দিশা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো:দিদারুল ইসলাম, শিক্ষা ও আইন বিষয়ক সম্পাদক মো: মাছুম মিয়া সহ উপদেষ্টা পরিষদের দায়িত্বশীল এবং কার্যকরী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..