মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পদক্ষেপ’ এর আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৫৮৬০ বার পঠিত

কিশোরগঞ্জে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পদক্ষেপ’ এর আয়োজনে জেলা সদরের পাগলা মসজিদ সংলগ্ন মাঠে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৪জানুয়ারি) দুপুর ২.৩০মিনিটে সরকারি বালক উচ্চ বিদ্যালয়, হসমত উদ্দিন উচ্চ বিদ্যালয় ও আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মুফতি জোবায়ের আহমাদ ও বিশেষ অতিথি মুহাম্মাদ ওয়ালি উল্লাহ।

‘পদক্ষেপ’ এর আহ্বায়ক মুহাম্মাদ জহিরুল ইসলাম আরিফ বলেন- পদক্ষেপ শিশু কিশোরদের মেধা বিকাশ ও বিনোদন দেয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি প্রদান করে। আজকের ক্রিকেট টুর্নামেন্ট ধারাবাহিক কর্মসূচির একটি অংশ।

খেলা শেষে সকল প্রতিযোগীর হাতে পুরষ্কার তুলে দেন সংগঠনের উপদেষ্টা মুফতি জোবায়ের আহমাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোঃ সাদিক ভূইয়া সহ অন্যান্য সদস্যবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..