শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে গুজব ও অপপ্রচারের প্রতিবাদে জামায়াতের সংবাদ সন্মেলন আমতলীতে চিহ্নিত মাদক সম্রাট গ্রেফতার তাড়াইলে ধানের শীষের পক্ষে গণসংযোগে সরব উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আমতলীতে ভোটকেন্দ্র দখল রোধে যৌথবাহিনীর মহড়া ​মির্জাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার শবে বরাত উপলক্ষে চাকামইয়ায় অসহায়দের মাঝে বিনামূল্যে গরুর গোস্ত বিতরণ ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে আমতলী উপজেলা কৃষি অফিসে চুরি, ল্যাবটপ ও নগদ টাকা লুট তাড়াইলে ড. উসমান ফারুককে বিজয়ী করতে মুক্তিযোদ্ধাদের পরিকল্পনা সভা অনুষ্ঠিত ভোটের বিনিময়ে ‘জান্নাত’ দেওয়ার প্রতিশ্রুতি প্রশ্নবিদ্ধ: আমতলীতে নজরুল মোল্লা

নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রর নতুন ঢং-পররাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৬০৫৬ বার পঠিত

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের সাবেক ও বর্তমান ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ১০ ডিসেম্বর শুক্রবার পৃথকভাবে এই নিষেধাজ্ঞার দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপারমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর।

এ বিষয়ে শনিবার বাংলাদেশ সরকার ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠলে তার প্রধান কে যুক্ত করা যুক্তরাষ্ট্রের নতুন একটা ঢং। রিয়া এবং এর কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা দুঃখজনক।

আজ শনিবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে এক আলোচনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

যে কোনো অভিযোগ তথ্য ভিত্তিক হওয়া উচিত উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন , গত  ১০বছরে ৬০০লোক মারা গেছেন তার ঢালাওভাবে কথা বলা ঠিক নয়। যুক্তরাষ্ট্রের মতো দেশ যেখানে পরিপক্ক গণতন্ত্র রয়েছে। তাদের কাছ থেকে এমন ঢালাও অভিযোগ কাম্য নয় তাদের দেশে প্রতিবছর  ৬ লাখ লোক নিখোঁজ হন।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলাকে তলব করেছে বাংলাদেশ। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন শনিবার আর্ল মিলারকে তলব করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..