বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার ৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ

আইন উপদেষ্টার সঙ্গে বিপিজেএ’র নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮৫৫ বার পঠিত

আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) কার্যনির্বাহী কমিটির নেতারা।

আজ সচিবালয়ে আইন উপদেষ্টার দপ্তরে তারা সাক্ষাৎ করেন।

বিপিজেএ’র সভাপতি হারুন জামিল ও সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথোর নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক মো. শাহজাহান মোল্লা, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম (তানিম আহমেদ) এবং কার্যনির্বাহী সদস্য মশিউর রহমান, মনিরুল ইসলাম ও রফিকুল ইসলাম সবুজ।

উপদেষ্টা ড. আসিফ নজরুল সংসদে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন।

তিনি সংসদ কার্য বিবরণী থেকে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, কার্যকর সংসদ গণতন্ত্রের চাবিকাঠি। তিনি সাংবাদিক নেতাদের রাজনৈতিক দলসমূহের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের পরামর্শ দেন।

বিপিজেএ’র নেতৃবৃন্দ বলেন, একটি কার্যকর সংসদে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য; গণমাধ্যম কর্মীরা সংসদে ওয়াচডগের ভূমিকা পালন করেন। ভবিষ্যতে গণতন্ত্রের অগ্রযাত্রায় সাংবাদিকেরা তাদের পেশাগত দায়িত্ব পালন করে যাবেন।

উপদেষ্টা সংসদে কর্মরত সাংবাদিকদের সমস্যাদি মন দিয়ে শোনেন এবং সাধ্যমতো সমাধানের আশ্বাস দেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..