মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিঃ সাদেকের ঈদুল ফিতরের শুভেচ্ছা লাইলাতুল কদর উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রী আহত তাড়াইলে ‘মানবসেবায় আমরা’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

ধর্ষকের মৃত্যুদন্ড চেয়ে তাড়াইল সরকারি কলেজ ছাত্রদল শাখার মানববন্ধন

আনোয়ার হোসেন জুয়েল, তাড়াইল প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৫৯৯৭ বার পঠিত

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সংহিতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা অবনতি, বিচারহীনতা ও প্রতিবাদে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ শাখার ছাত্রদল কর্তৃক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১০ মার্চ (সোমবার) তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ শাখার ছাত্রদলের সভাপতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ তরিকুল ইসলাম রুবেলের বড় ভাই জুয়েল আহম্মেদ এর নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ শাখার ছাত্রদলের সভাপতি জুয়েল আহম্মেদ ধর্ষকদের ফাঁসির দাবি জানিয়ে তিনি বলেন, সকল নারী যেন নিরাপদে চলাফেরা করতে পারে, নিরাপদে ঘুমাতে পারে তা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, ধর্ষণকারীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে ৩ দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে এবং ধর্ষককে মৃত্যুদন্ড দিতে হবে। তাছাড়া তারুণ্যের আইডল, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে অবহেলিত নারীদের পাশে ছাত্রদল সবসময় আছে ও থাকবে বলে আশ্বাস ব্যাক্ত করেন।

মানববন্ধনটি তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ এর সামনে থেকে তাড়াইল বাজারের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে তাড়াইল উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আল মামুন, সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম নিলয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ ইমন মিয়াসহ কলেজের ছাত্রদলের সকল নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..