শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
হরিরামপুরে বহিষ্কৃত যুবদল নেতার স্ত্রী পেলেন সার ডিলার রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ মিরপুরে অনুমোদনহীন ৩ তলা ভবন! নির্মাণ বন্ধ ও অনুমোদনপত্র জমা দেয়ার নির্দেশ রাজউকের আদমদীঘি বিদ্যাবীথি মডেল স্কুলের বার্ষিক বনভোজন ও পুরষ্কার বিতরণী আদমদীঘিতে ফুটবল টুর্নামেন্টে চাঁপাপুরকে হারিয়ে ফাইনালে সান্তাহার, ২৩ অক্টোবর মুখোমুখি দুই প্রশাসক আমতলীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা নিশ্চিতে ডিআইজির নির্দেশনা ১৯ বছর পর চালু হচ্ছে সন্ন্যাসী-কলারণ ফেরি, কমবে বরিশাল-মোংলা যোগাযোগের দূরত্ব মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষিকা মাহমুদা খানমকে বিদায়ী সংবর্ধনা প্রবাসীদের যথাযথ মর্যাদা দেয়া রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজাপুর-কাঠালিয়াবাসীকে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি সেলিম রেজার শুভেচ্ছা

বাংলাদেশকে অস্থিতিশীল করার নতুন চক্রান্ত শুরু হয়েছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৫৯০৪ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার, আবার বিপদে নিমজ্জিত করার জন্য অত্যন্ত সুচতুরভাবে নতুন চক্রান্ত শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদেরকে বিতর্কিত করা হচ্ছে।’

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে বিএনপি মিডিয়া সেল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে বিএনপির মহাসচিব এ কথা বলেন। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ‘বিশেষ করে সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে। এটার পিছনে কোনো মহান উদ্দেশ্য থাকতে পারে না, এটার উদ্দেশ্য একটাই ঠিক অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিপন্ন করা হয়েছে। বাংলাদেশর স্বাধীনতা, সার্বভৌমত্ব আবার যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পরি সেই চেষ্টা চলছে।’

তিনি বলেন, ‘আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে তাদের আবার বিতর্কিত করার হীন প্রচেষ্টা শুরু হয়েছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘জাতির বিবেক হিসেবে সাংবাদিকরা সব সময় দেশের সংকটময় মুহূর্তে সামনের সারিতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জনগণকে সঠিক তথ্য দিয়ে তাদের সমৃদ্ধ করার চেষ্টা করেছেন। আজকে আমাদের প্রত্যাশা আপনারা আবারো সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বিশেষ করে মিডিয়া সেলের কাছে আমাদের প্রত্যাশা বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রপাগাণ্ডা এখনো চলছে; এর বিরুদ্ধে আপনারা কাজ করবেন। তবেই গোটা জাতি রুখে দাঁড়াবে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..