শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু কয়েক দিনের মধ্যেই

ডেস্ক রিপোর্ট:
  • আপলোডের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৬২৬২ বার পঠিত

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা কাজেমি ঘোষণা করেছেন, তার দেশে মোতায়েন বিদেশী সেনারা ‘আগামী কয়েক দিনের মধ্যে’ ইরাক ত্যাগ করবে। তিনি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ ঘোষণা দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরাকের মধ্যে স্বাক্ষরিত এক  চুক্তির আওতায় সেনারা ইরাক ত্যাগ করবে।

ইরাকের প্রধানমন্ত্রী একইসাথে জানান, এখন থেকে ইরাকি সেনাবাহিনীর পরামর্শক হিসেবে কাজ করার জন্য কিছু বিদেশী সেনা ইরাকে মোতায়েন থাকবে।

গত বৃহস্পতিবার ইরাকের একজন সেনা বলেন, তার দেশে আইএসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আন্তর্জাতিক জোটের যেসব সেনা মোতায়েন করা হয়েছিল তাদের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়েছে।

মার্কিন সরকার গত জুলাই মাসে বলেছিল, তারা চলতি বছরের ৩১ ডিসেম্বর নাগাদ ইরাকে ‘যুদ্ধ অভিযান’ শেষ করবে। তখন থেকে বিগত মাসগুলোতে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা চলে।

ইরাকের প্রধানমন্ত্রী তার ভিডিও বার্তায় আরো বলেন, ইরাক থেকে বিদেশী সেনা প্রত্যাহারে প্রমাণিত হচ্ছে যে, তার দেশের জনগণ নিজেদের দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করার সক্ষমতা অর্জন করেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..