বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

বিদ্যলয়ের মাঠে ধান শুকানো নিষেধ করার নান্দাইলে প্রধান শিক্ষকের উপর হামলা:থানায় অভিযোগ

মাহবুবুর রহমান বাবুল (নান্দাইল):
  • আপলোডের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৫৮৪৭ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বাহের বানাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল আলমের উপর সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে বিদ্যালয় মাঠে বাহের বানাইল গ্রামের হোসেন আলীর পুত্র শাহজাহান মিয়া, আনিসুর ইসলাম সহ অজ্ঞাত ২/৩জন প্রকাশ্যে হামলা চালিয়ে মারধর করে ও বিদ্যলয়ের মহিলা শিক্ষিকাদের গালিগালাজ করে এক ভীতিকর অবস্থার সৃষ্টি করে। এসময় কচিকাচা ছাত্র/ছাত্রীরা ভয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে।

থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানাগেছে, উক্ত প্রধান শিক্ষক বিদ্যালয় মাঠে ধান ও খড় শুকানোর জন্য স্থানীয়দের নিষেধ করেন। ছাত্র/ছাত্রীদের খেলাধুরা সহ বিদ্যালয় পরিচালনায় সমস্যা হওয়ার কারণে তিনি নিষেধ করেন। এতে করে উক্ত যুবকেরা প্রকাশ্যে দিবালোকে ছাত্র/ছাত্রীদের সামনে তাকে বেদম মারপিট করে এবং বিদ্যালয় বন্ধ করে দেবার হুমকী প্রদান করে। প্রধান শিক্ষক বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করে তাদের পরামর্শ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন জানান, প্রধান শিক্ষকের অভিযোগ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। নান্দাইল উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ জরুরী হামলাকারীদের গ্রেফতার সহ দৃষ্ঠান্তমূলক ব্যবস্থা গ্রহনের জোরদাবী জানিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..