রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

বিদ্যলয়ের মাঠে ধান শুকানো নিষেধ করায় নান্দাইলে প্রধান শিক্ষকের উপর হামলা: থানায় অভিযোগ

মাহবুবুর রহমান বাবুল (নান্দাইল):
  • আপলোডের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৫৮৭৯ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বাহের বানাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল আলমের উপর সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে বিদ্যালয় মাঠে বাহের বানাইল গ্রামের হোসেন আলীর পুত্র শাহজাহান মিয়া, আনিসুর ইসলাম সহ অজ্ঞাত ২/৩জন প্রকাশ্যে হামলা চালিয়ে মারধর করে ও বিদ্যলয়ের মহিলা শিক্ষিকাদের গালিগালাজ করে এক ভীতিকর অবস্থার সৃষ্টি করে।

এসময় কচিকাচা ছাত্র/ছাত্রীরা ভয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে। থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানাগেছে, উক্ত প্রধান শিক্ষক বিদ্যালয় মাঠে ধান ও খড় শুকানোর জন্য স্থানীয়দের নিষেধ করেন। ছাত্র/ছাত্রীদের খেলাধুরা সহ বিদ্যালয় পরিচালনায় সমস্যা হওয়ার কারণে তিনি নিষেধ করেন। এতে করে উক্ত যুবকেরা প্রকাশ্যে দিবালোকে ছাত্র/ছাত্রীদের সামনে তাকে বেদম মারপিট করে এবং বিদ্যালয় বন্ধ করে দেবার হুমকী প্রদান করে।

প্রধান শিক্ষক বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করে তাদের পরামর্শ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন জানান, প্রধান শিক্ষকের অভিযোগ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানের হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। নান্দাইল উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ জরুরী হামলাকারীদের গ্রেফতার সহ দৃষ্ঠান্তমূলক ব্যবস্থা গ্রহনের জোরদাবী জানিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..