মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

জয়পুরহাটে গৃহবধু গণধর্ষনের অভিযোগ ;গ্রেপ্তার৩

জয়পুরহাট প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৬২৬৫ বার পঠিত

জয়পুরহাটে সদর উপজেলার ভাদশা এলাকার এক গৃহবধু (৩২) কে গণ ধর্ষনের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে এ ঘটনার পর ধর্ষনের অভিযোগে গৃহবধু মামলা দায়েরের পর শনিবার ৩ জনকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে আদালতে তাদের প্রেরন করা হয়েছে ।

গ্রেফতারকৃতরা হলো- জয়পুরহাট সদর উপজেলার ভাদশা ইউনিয়নের পন্ডিতপুর গ্রামের শফিকুলের ছেলে আসলাম (২০), রমজান আলীর ছেলে মো. রাব্বি (১৯) ও বেলাল হোসেনের ছেলে মো. রায়হান (২১)।

পুলিশ ও স্থানীয়রা জানান, জয়পুরহাট সদর উপজেলার ভাদসা পন্ডিতপুর গ্রামের কয়েকজন যুবক তাদের পাশ্ববর্তী এক বাড়িতে প্রবেশ করে গৃহবধুকে গণধর্ষন করে পালিয়ে যায়। ওই ঘটনায় শুক্রবার রাতে ওই গৃহবধু বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করে। মামলার পরেই পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ আলমগীর জাহান বলেন, ভুক্তবোগী গৃহবধুর অভিযোগ পাওয়ার পরেই আসামীদের গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে। আর ভুক্তভোগী গৃহবধুর শারীরিক পরীক্ষা নিরিক্ষা সম্পন্ন করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..