মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাস ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী স্পিকারের কাছ থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব ডেঙ্গুতে ২০ দিনে ৯৩ জনের মৃত্যু রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী ভূমি দখলকারীদের কঠিন হুঁশিয়ারি, এক পার্সেন্ট জমিও ছাড় নয় : ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নান্দাইলে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে মুশুলী ইউনিয়ন বিএনপির মিছিল ও আলোচনা সভা মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের ১০৪ বছর বয়স বেশি!

সরকারি বাঙলা কলেজের ছাত্রদল নেতার পদত্যাগ

সুমাইয়া আক্তার মীম (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৫৮৮৮ বার পঠিত

রাজধানীর মিরপুরে অবস্থিত সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য শাহাদাৎ হোসেন আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের সব পদ থেকে পদত্যাগ করেছেন।

১৩ মে,মঙ্গলবার,রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক স্টাটাসে তিনি জানান, বোজার বয়স থেকেই তিনি জাতীয়তাবাদী আদর্শের চর্চা করে আসছেন এবং অনার্স প্রথম বর্ষ থেকে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। দীর্ঘ সময় ধরে তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের সকল কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং দলের জন্য নিরলসভাবে কাজ করেছেন।

কিন্তু তার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং পরিবারের ভোগান্তি তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তিনি জানান, তার একমাত্র মামা ২০১৬ সালের জানুয়ারিতে গ্রেপ্তার হন এবং ৪৫ দিন গুম থাকার পর তিনটি ‘গায়েবি মামলা’ দিয়ে আদালতে হাজির করা হয়। এ ঘটনায় তাদের পরিবার এখনও মানসিকভাবে বিপর্যস্ত।

শাহাদাৎ হোসেন বলেন, “৫ আগস্টের পর অনেকেই খুশি হলেও আমাদের পরিবারের খুশি যেনো এখনো কারাগারে বন্দি। যে রাজনীতি আমার মা-নানির চোখের পানি মুছাতে পারে না, সেই রাজনীতি করে কী হবে?”

তিনি আরও বলেন, “আমি শাহাদাৎ হোসেন, সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে আমার সকল পদ থেকে পদত্যাগ করছি।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..