বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

নান্দাইলে ঐতিহ্যবাহী বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ের সভাপতি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি নান্দাইল:
  • আপলোডের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৫৮১৮ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইল উপজেলা ঐতিহ্যবাহী বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্য শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এক যৌথ মত বিনিময় করেন প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান রাসেল । বুধবার ( ৯) জুলাই বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। ক্রীড়া শিক্ষক মো: শফিকুল ইসলাম রিপনের সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত ) মো: রফিক উদ্দিন ভুইয়া সিনিয়র শিক্ষক মাজেদা খাতুন, আজমীরা খাতুন, ও এডহক কমিটির সদস্য মো: মোবারক হোসেন প্রমুখ।

শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্য সভাপতি মো: কামরুজ্জামান রাসেল বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোন জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়াতে পারেনা এমনকি সভ্য হতে পারে না। তাই মান সন্মত শিক্ষা গ্রহণ করে স্বাবলম্বী হতে হবে এবং আদর্শ মানুষ রূপে নিজকে গড়তে হবে।

এ সময় ছাত্রছাত্রীদের উদ্দেশ্য তিনি আরও বলেন, শিক্ষক হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। অত্যন্ত মেধা বুদ্ধির ঘাম ঝরিয়ে তোমাদেরকে মানুষ হিসাবে তৈরি করে। শ্রেণিকে যা পাঠদান হয় তা মনোযোগ সহকারে গ্রহণ করতে হবে। ভাল ফলাফলের জন্য এর কোন বিকল্প নেই।

তিনি উক্ত প্রতিষ্ঠানকে আদর্শ বিদ্যাপীঠে রুপান্তর করতে চান। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..