মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড একই অভিযোগে বারবার জরিমানা, তবুও বদলায়নি রহমানিয়া পাম্প ঢাকায় হচ্ছে আরেকটি মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন ১২ নভেম্বর শুরু: ইসি গ্যাস-বিদ্যুৎ সংকট মঙ্গলবার রাত থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী নান্দাইলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে আন্তঃসংলাপ সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ড

নান্দাইল প্রেসক্লাবের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি নান্দাইল :
  • আপলোডের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৫৯২২ বার পঠিত
নান্দাইল প্রেসক্লাবের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন------------------ছবি: সংগৃহীত

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ময়মনসিংহের ঐতিহ্যবাহী “নান্দাইল প্রেসক্লাব” এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

“গ্রাম বাংলার কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৭ই জানুয়ারি) বিকালে নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুলের সভাপতিত্বে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়।

আলোচনা সভা পূর্ব একটি বর্ণাঢ্য র‌্যালি প্রেসক্লাব কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নান্দাইল চৌরাস্তা গোল চত্বর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

নান্দাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ন্যাশনাল ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও অদম্য নারী পুরস্কার প্রাপ্ত কবি ও কথা সাহিত্যিক সুফিয়া বেগম, বিশেষ অতিথি নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো: আল আমিন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, সাংবাদিক রবিউল আলম ফরাজি, জমিদাতা সদস্য ও প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, ময়মনসিংহ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল ও সাংবাদিক শফিউল আলম জুয়েল প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আগত আমন্ত্রিত অতিথিদেরকে উত্তরীয় প্রদানের মাধ্যমে শুভেচ্ছা ও স্বাগত জানান নান্দাইল প্রেসক্লাবের কার্যনিবার্হী কমিটিসহ সকল সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় আমন্ত্রিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ অত্র প্রেসক্লাবের ৪৪ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনকে স্বাগত জানিয়ে প্রেসক্লাবের উত্তরোত্তর মঙ্গল কামনা করেন। আলোচনা সভা শেষে কেক কাটা এবং সকল কলম সৈনিকসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..