শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
আমরা কেমন? প্রিয় নবী (সা.) কেমন ছিলেন? এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মেগা সেলিব্রেশন: নতুন তারকাদের সম্মাননা পটুয়াখালীতে তাড়াইলে যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতন: স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা মোরেলগঞ্জে সৌদি প্রবাসীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রাণনাশের হুমকি—থানায় মামলা রাজাপুর-কাঠালিয়ার রাজনীতির অগ্নিপুরুষ: রাজপথ থেকে গণমানুষের হৃদয়ে হাবিবুর রহমান সেলিম রেজা আমতলীতে নারীর রহস্যজনক মৃত্যু: তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধার অভিযোগ বেতাগী উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক: হুইলচেয়ার ও ঢেউটিন বিতরণ মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিয়ানীবাজার থেকে এসএসসি-দাখিল ৩ পরীক্ষার্থী ছাত্রী উধাও মিজান পরিবহনে ডাকাতির অভিযোগে সংবাদ সম্মেলন, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি

তাড়াইলে ক্ষুদে ফুটবলার রাহুল: মাঠে যেন মেসির প্রতিচ্ছবি

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৫৮৩০ বার পঠিত
তাড়াইলে ক্ষুদে ফুটবলার রাহুল------------------ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সবুজ মাঠে প্রতিদিন বিকেল নামলেই এক ক্ষুদে ফুটবলারের দৌড়ঝাঁপে প্রাণ ফিরে পায় চারপাশ। বল পায়ে তার ক্ষিপ্র গতি, নিখুঁত নিয়ন্ত্রণ আর গোল করার দক্ষতা দেখে অনেকেই মুগ্ধ হয়ে তাকে ডাকছেন ‘ক্ষুদে মেসি’। ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রে থাকা সেই প্রতিভাবান শিশুটির নাম রাহুল।

রাহুল তাড়াইল উপজেলার বেলংকা গ্রামের বাসিন্দা। তিনি মোঃ আইনুল হকের ছেলে এবং বর্তমানে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। বয়সে ছোট হলেও ফুটবলের প্রতি তার ভালোবাসা আর আত্মবিশ্বাস চোখে পড়ার মতো।

ছোটবেলা থেকেই ফুটবল রাহুলের নেশা। স্কুল শেষে কিংবা ছুটির দিনে গ্রামের মাঠেই কাটে তার বেশিরভাগ সময়। বিশ্বখ্যাত আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল আন্দ্রেস মেসির খেলা দেখে অনুপ্রাণিত হয়ে নিয়মিত অনুশীলন করে সে। মাঠে রাহুলের খেলার ধরন, বিশেষ করে ড্রিবলিং আর গোলের সময়ের দক্ষতা অনেককে মেসির কথাই মনে করিয়ে দেয়।

এলাকাবাসীর মতে, রাহুলের মধ্যে রয়েছে জন্মগত প্রতিভা। তারা মনে করেন, সঠিক প্রশিক্ষণ, নিয়মিত অনুশীলন এবং প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে এই ক্ষুদে ফুটবলার ভবিষ্যতে বড় মাপের খেলোয়াড় হয়ে উঠতে পারে। অনেকেই আশাবাদী, একদিন রাহুল দেশের জার্সি গায়ে মাঠে নেমে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।

স্বপ্নে বিভোর রাহুলও। তার চোখে-মুখে একটাই প্রত্যয় ভালো ফুটবলার হয়ে দেশের জন্য কিছু করা। তাড়াইলের এই ক্ষুদে প্রতিভা আজ শুধু একটি গ্রামের নয়, পুরো এলাকার গর্ব হয়ে উঠছে ধীরে ধীরে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..