শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাল দলিলে জমি দখলের চেষ্টা, ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা; দুই আসামি কারাগারে প্রবাসীদের সেবায় নতুন যুগ: দুবাই বাংলাদেশ কনস্যুলেটে ডিজিটাল কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালু চন্ডিপাশা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সফল করতে সর্বাত্মক সহযোগিতার আহ্বান ইয়াসের খান চৌধুরীর তাড়াইলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ তরিকুল ইসলাম রুবেলের কবর জিয়ারত নৌপথে টোল ও চাঁদাবাজি বন্ধ চান বাল্কহেড মালিক-শ্রমিকরা ড্রাইভারকে হ’ত্যার হুমকির অভিযোগ: একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে দাবি ড্রাইভারের আমতলীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ আদমদীঘিতে সিলগালা সার গুদাম খুলে নেওয়ার তদবির সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হলেন কাশিমপুর এর সন্তান লিংকন ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরামের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রুবেল, সম্পাদক বাবুল

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইউএই প্রবাসী সাংবাদিকদের শোক ও সমবেদনা প্রকাশ

মো. মাসুম বিল্লাহ (ইউএই প্রতিনিধি):
  • আপলোডের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৫৮৯৮ বার পঠিত
বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের শোক প্রকাশ---------------------ছবি: সংগৃহীত

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রবাসী সাংবাদিকরা এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশ গঠন ও উন্নয়নে তিনি যে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন, তা বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তারা আরও বলেন, তারেক রহমানের প্রতি বাংলাদেশের মানুষ ও গণমাধ্যমের অনেক প্রত্যাশা রয়েছে। বেগম খালেদা জিয়া যে স্বপ্ন ও আদর্শ নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমান অগ্রণী ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিবৃতিতে গণমাধ্যমকর্মীরা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।
বিবৃতিদাতারা হলেন-
সময় টেলিভিশনের আরব আমিরাত প্রতিনিধি শিবলী আল সাদিক, প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) ‘র সভাপতি ও ডিবিসি টেলিভিশন ইউএই প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, দীপ্ত টিভির আরব আমিরাত প্রতিনিধি মাহাবুব হাসান হৃদয়, বাংলা টিভির আরব আমিরাত প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি, রিপোর্টার্স ইউনিটি আরব আমিরাতের সভাপতি ও এটিএন নিউজের আরব আমিরাত প্রতিনিধি সিরাজুল হক, দৈনিক ইনকিলাবের আরব আমিরাত প্রতিনিধি ছালাহউদ্দিন, বাংলা টিভি আবুধাবি প্রতিনিধি আবদুল মান্নান, ডিবিসি নিউজ আবুধাবি প্রতিনিধি মোহাম্মদ মঈনুল ইসলাম, ৫২ টিভির ইউএই প্রতিনিধি ওবায়দুল হক মানিক, দৈনিক আজকের সূর্যোদয় আরব আমিরাত প্রতিনিধি নাসিম উদ্দিন আকাশ, দৈনিক ইত্তেফাকের আরব আমিরাত প্রতিনিধি ফয়জুল্লাহ শহিদ, নাগরিক টিভির আরব আমিরাত প্রতিনিধি খোরশেদুল আলম জাসেদ, গাজী টিভির আরব আমিরাত প্রতিনিধি ফখরুদ্দিন মুন্না, দেশ বার্তার প্রতিনিধি আবু সালেহ, বণিক বার্তার প্রতিনিধি গোলাম সরওয়ার, গ্লোবাল টেলিভিশন আরব আমিরাত প্রতিনিধি নওশের আলম, একাত্তর টেলিভিশনের আরব আমিরাত প্রতিনিধি আমিনুল হক, যুগান্তর প্রতিনিধি সরোয়ার উদ্দিন রনি, সংবাদ প্রতিদিন প্রতিনিধি মাসুম বিল্লাহ, দৈনিক সমাচার প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন, চ্যানেল এস টেলিভিশনের আরব আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ, ভালো সংবাদ প্রতিনিধি মনির হোসেন, ক্রীড়া সাংবাদিক অনিক, দৈনিক চট্টগ্রামের আরব আমিরাত প্রতিনিধি গিয়াস উদ্দিন সিকদার, ঢাকা প্রতিদিনের আরব আমিরাত প্রতিনিধি মোঃ এনাম হোসেন, সিএনএন বাংলার আরব আমিরাত প্রতিনিধি মোহাম্মদ ওসমান চৌধুরী প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..