বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

“বর্ষা এলেই জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন”

বরগুনা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৫৯৩২ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর হেউলিবুনিয়া গ্রামের কয়েকশো পরিবারের জীবন কাটে এখন পানির সঙ্গে যুদ্ধ করে। একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় গ্রামের একমাত্র চলাচলের রাস্তাটি। নেই কোনো কালভার্ট, নেই মজবুত পাকা রাস্তা—ফলে প্রতিদিনের জীবনযাত্রায় ভোগান্তি পোহাতে হচ্ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, কর্মজীবী নারী-পুরুষসহ সকল শ্রেণি-পেশার মানুষকে।

বহু পুরনো মাটির রাস্তাটিও বিগত কয়েকবছরে পায়নি কোন সংস্কারের ছোয়া।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তারা এই রাস্তাটির উন্নয়নের দাবি জানিয়ে আসছেন। গ্রামবাসী বহুবার ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রকৌশলী, জেলা প্রশাসনসহ বিগত সংসদ সদস্যের দপ্তরে অভিযোগ করেছেন, তবুও কাজের কাজ কিছুই হয়নি। বর্ষা মৌসুম এলেই এই কাঁচা রাস্তা একেকটি ছোট খালে পরিণত হয় এবং বন্ধ হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। কোনোরকম বাঁশ, কাঠ ও গাছের গুঁড়ি দিয়ে অস্থায়ী সাঁকো তৈরি করে চলাফেরা করতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শিশুরা স্কুলে যেতে ভয় পায়, রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা মোঃ সজিব হোসেন জানান, “সামান্য বৃষ্টি হলেই ঘর থেকে বের হওয়া যায় না। ছোট্ট ছোট্ট শিশুরা এই জলাবদ্ধ রাস্তা পাড়ি দিয়ে প্রতিদিন স্কুলে যেতে পারেনা এবং একজন মানুষ অসুস্থ হয়ে পড়লে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে ভোগান্তির আর শেষ থাকে না। অথছ ছোট একটা কালভার্ট দিলে যেমন রাস্তার এই দুরবস্থা দুর হতো তেমন ফসলি জমির জলাবদ্ধতাও কমে যেতো পাশাপাশি ২-৩ কিলোমিটার এই ছোট্ট রাস্তাটি পাকা করে দিলে আমরা অনেকটা সমস্যামুক্ত হতাম। কিন্তু দুঃখের বিষয় হলো এখন পর্যন্ত কেউ এগিয়ে আসেনি। সারা দেশে উন্নয়নের ছোয়া লাগলেও তা থেকে বঞ্চিত এই এলাকার মানুষজন। পৌর শহরের পাশে বসবাস করেও এই দুরবস্থায় আমরা আসলেই হতাশ”।

অপরদিকে, বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট একজন সদস্য বলেন, “আমরা একাধিকবার লিখিতভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে বরাদ্দ না আসায় কাজ শুরু করা যায়নি।”

স্থানীয়রা সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তারা চান, একটি টেকসই কালভার্ট ও পাকাকরণ কাজ যেন অগ্রাধিকার ভিত্তিতে শুরু হয়। এভাবে বছরের পর বছর ভোগান্তির চিত্র আর দেখতে চায় না এলাকাবাসী।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..