বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

মাদক মামলায় শর্তের বেড়াজাল থেকে বের হতে পারলেন শাহরুখ পুত্র আরিয়ান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৬৩১৫ বার পঠিত

মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। ২ অক্টোবর গ্রেফতার হওয়ার পর টানা চার সপ্তাহ বন্দী থাকতে হয়েছিল তাকে। এরপর ৩০ অক্টোবর জামিনে মুক্তি পান আরিয়ান।

জামিন পেলেও আরিয়ানকে বেঁধে দেওয়া হয়েছিল বেশ কিছু শর্ত। একটি ছিল, প্রতি শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) দফতরে হাজিরা হবে। এতদিন যাবত সেই শর্ত মেনে আসছিলেন আরিয়ান।

তবে সম্প্রতি তিনি এই নিয়মিত হাজিরা থেকে নিস্তার চেয়ে আবেদন করেন। সেই আবেদন গ্রহণ করেছেন বোম্বে আদালত। এখন থেকে আর প্রতি শুক্রবার এনসিবির অফিসে গিয়ে হাজিরা দিতে হবে না আরিয়ানকে। তদন্তের স্বার্থেই কেবল ডেকে আনা যাবে তাকে। সেই ডাকের জন্য অন্তত ৭২ ঘণ্টা আগে নোটিশ পাঠাতে হবে।

আরিয়ানের আবেদনে বলা হয়েছিল, তার মামলাটি ইতোমধ্যে মুম্বাই থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়েছে। সেখানেই হচ্ছে তদন্তের যাবতীয় কাজ। তাই প্রতি শুক্রবার মুম্বাইয়ের এনসিবি অফিসে যাওয়া তার পক্ষে কষ্টকর এবং অপ্রয়োজনীয় বটে।

উল্লেখ্য, গত ২ অক্টোবর মুম্বাই উপকূলে গোয়াগামী একটি প্রমোদতরীতে মাদকপার্টি করার সময় আটক করা হয়েছিল আরিয়ানকে। দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর তাকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। দফায় দফায় তার জামিন আবেদন নাকচ হয়েছিল মুম্বাইয়ের আর্থার রোড জেলে সাধারণ কয়েদির মতো বন্দী থাকতে হয়েছিল কিং খানের পুত্রকে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..