রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

তাড়াইলে বজ্রপাতে একজনের মৃত্যু

আব্দুল্লাহ আল মামুন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৫৮৬৭ বার পঠিত

কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় বজ্রপাতে বজলুর রহমান (৪৫) নামে এক জনের মৃত্যু হয়েছে।

নিহত বজলুর রহমান তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের (শিববাড়ি) মৃত রমজান আলীর ছোট ছেলে। নিহতের স্বজনরা জানান, শনিবার সকালে বাড়ির সামনের হাওরে (বন্দে) মাছ ধরার জন্য ভোর সকালে রওয়ানা হন। সকাল ৫.৩০ ঘটিকার দিকে প্রচন্ড ঝড়বৃষ্টি ও বজ্রপাত হয়। তখন হঠাৎ একটি বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় চার সন্তানের জনক বজলুর রহমানের।

প্রত্যক্ষদর্শী সোহেল ও জিয়া বলেন, মাছ ধরার জন্য আমরা সকাল সকাল হাওড়ে চলে যাই। বজলুর চাচা আমাদের কিছুক্ষণ পরে হাওরে আসে। বজ্রপাতের সময় আমরা আনুমানিক ১৫/২০ হাত দূরে শুকনা জাগায় জাল থেকে মাছ আলাদা করছিলাম। বজলুর চাচা পানিতে চাই (মাছ ধরার যন্ত্র) উঠাচ্ছিল। তখন হঠাৎ বিকট আওয়াজে একটি বজ্রপাত হয়। আমরা দুজন হতভম্ব হয়ে যাই। পরে দেখি যে, বজলুর চাচা পানিতে উল্টো হয়ে পড়ে আছে। আমরা দুজন চাচাকে ধরে উপরে নিয়ে আসি। চাচার মাথা ও কানে রক্ত বেরিয়ে গেছে। শরীরের জামা পুড়ে গেছে, শরীর থেকে পুড়া গন্ধ বের হচ্ছে। আমাদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। তখন সবাই নিশ্চিত হন যে বজলুর চাচা মারা গেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..