মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
আজ বাঙালি জাতির গৌরবময় মহান বিজয় দিবস নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন সম্পূর্ণ প্রস্তুত : সিইসি ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্রের শক্ত ভিত্তি গড়ে দেবে : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন কিশোরগঞ্জ-৩ আসনে হাতপাখা প্রতীকের শক্তি প্রদর্শন: প্রার্থীর নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা বেগম খালেদা জিয়াকে বিষ দিয়ে হত্যা করতে চেয়েছিল : সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী কিশোরগঞ্জ-১ আসনে রিকশার শোডাউন: মুফতি হাদীর প্রচারণায় উৎসবমুখর শহর মির্জাগঞ্জের নবাগত ইউএনও’র সাথে এমজেএফ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জনশক্তি রপ্তানি: মালয়েশিয়া ‘চক্রের হোতা’ স্বপনের ৫০০ কোটি টাকার সম্পদ জব্দ

তাড়াইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৫৭৬৭ বার পঠিত

কিশোরগঞ্জের তাড়াইলে ৭ নভেম্বর-২০২৫ইং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সেচ্ছাসেবক দলের উদ্যোগে এক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭নভেম্বর) বিকাল ৩টায় খান ব্রাদার্স প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান অপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হাসান ভূঁইয়া রাকিব।

এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, তাড়াইল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আখলাকুল ইসলাম অংকুর, সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল মাহমুদ শোয়েব, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম দানু, মোঃ হাকিম রানা, মোঃ রকিবুর রহমান খান রুজন, তাড়াইল উপজেলা যুব দলের আহ্বায়ক শওকত হোসেন বিপ্লব, সদস্য সচিব মোঃ জিয়াউর রহমান, তাড়াইল উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ কাইয়ূম ভূইয়া।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতীয়তাবাদ, সেবা, ঐক্য ও প্রগতির আদর্শে ঐক্যবদ্ধভাবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে সেচ্ছাসেবক দল, যুবদল ও শ্রমিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..