বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে দুঃস্থ ও অসহায় নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ তালতলীতে জমি দখলে শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী, ভিডিও করতে গেলে সাংবাদিককে হত্যার হুমকি ১৭ বছর পর ঈদ উপহার বিতরণ প্রত্যক্ষ করলেন বিয়ানীবাজারবাসী নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশে শাড়ি ও মানবিক সহায়তার অর্থ বিতরণ শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর

জোট চূড়ান্ত পর্যায়ে জামায়াত-এনসিপি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮২৬ বার পঠিত
জামায়াত-এনসিপির লগো--------------------ছবি: সংগৃহীত

নানা জল্পনার পর জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি জোট করতে যাচ্ছে জুলাইযোদ্ধাদের দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে দলটি। এরই মধ্যে আসন সমঝোতা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে।

এদিকে আগে থেকেইএনসিপি জোটবন্ধভাবেই নির্বাচন করবে-এমনটা প্রায় নিশ্চিত। জোট কার সঙ্গে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাকি জামায়াতে ইসলামীর সাথে? এনিয়ে অনেকের মধ্যে নানা প্রশ্ন ছিল। তবে এখন জামায়াতের সঙ্গে জোট প্রায় চূড়ান্ত। জোট হচ্ছে জামায়াত-এনসিপির মধ্যে।

আসন ভাগাভাগি কেমন হবে-তা নিয়ে দড়ি টানাটানি অব্যাহত রয়েছে। তবে এনসিপি নেতারা বলছেন, জোট নিয়ে টানা বৈঠক চলছে। ৫০টির অধিক আসন চাচ্ছে এনসিপি। কিন্তু জামায়াত নেতারা বলছেন, আসন সমঝোতা নিয়ে-জরিপের ওপর গুরুত্ব দেওয়া হবে। মিত্রদের এমন আসন ছাড়া হবে না-যেখানে ওই মিত্রদের পরাজয় নিশ্চিত। মিত্রদের জয় নিশ্চিত, এমন আসন ছাড়া হবে।

এনসিপির সঙ্গে নির্বাচনি সমঝোতার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ। এছাড়া আরো ডজনখানেক দল তাদের সঙ্গে যোগাযোগ করছে বলে তিনি উল্লেখ করেন।

এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক নাম প্রকাশ না করে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, জামায়াতের সঙ্গে নির্বাচনি জোট করার বিষয়ে আমাদের দলে রেজুলেশন পাস হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করার জন্য সভাপতি ও সেক্রেটারিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে জামায়াতের সঙ্গে এনসিপির যুক্ত হওয়ার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট আট দলের মধ্যেও বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়েছে। কারণ সংশ্লিষ্টদের আসন সমঝোতার আলোচনা চলার মধ্যে নতুন করে যুক্ত হয়েছে দলটি। এতে সবারই আসন ছাড় দিতে হবে।

এ বিষয়ে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, আট দলের সঙ্গে এনসিপিও আসতে চাচ্ছে বলে শুনেছি। এ নিয়ে আলোচনা চলছে। দলটির একজন সহকারী মহাসচিব বলেন, জুলাইযোদ্ধাদের দল হিসেবে এনসিপি আট দলের সঙ্গে এলে সবাইকেই ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..