শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সান্তাহারে ফোর এইচ ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমতলীতে কোকো স্মৃতি ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন জাতিসংঘে দেয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণ ভাষণ জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মোঃ সবুজ বেপারী নান্দাইলে ঐতিহ্যবাহী তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় আলিম ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত নির্বাচন কমিশনের মেরুদণ্ড মজবুত নয়, দুর্বল: জামায়াত আমির জাতিসংঘ সভাপতির কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হচ্ছে বাংলাদেশ

পল্লবীতে সাংবাদিক তুহিনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানবন্ধন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৬১০৬ বার পঠিত

রাজধানীর পল্লবীতে সাপ্তাহিক নতুন বার্তার সম্পাদক ও প্রকাশক ইউসুফ আহমেদ তুহিন এর নামে পল্লবী থানায় মিথ্যা মামলার প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪ টার সময় ঢাকা মহানগর উত্তর শাখার বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের উদ্যোগে মিরপুর ১০ নাম্বার ঝুটপট্টি জল্লাদখানার সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, ঢাকা মহানগর উত্তর শাখার বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি, মিলন ঢালী।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সহ-সভাপতি ও দৈনিক ইনকিলাব এর সিনিয়র রিপোর্টার আজিজুল হাকিম, মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক খবরের আলো এর সম্পাদক ও প্রকাশক আমিরুজ্জামান আমির, জাগো কন্ঠ এর সম্পাদক ও প্রকাশক মো: আলী মুবিন, জনতার আলো এর সম্পাদক ও প্রকাশক প্রান্ত পারভেজ তালুকদার, দৈনিক সন্ধ্যাবাণী এর সহকারী সম্পাদক এস এম জীবন, নির্যাতিত নিউজ এর বার্তা সম্পাদক মর্তুজা পাপ্পু।

এ সময় বক্তারা নতুন বার্তার সম্পাদক ও প্রকাশক ইউসুফ আহমেদ তুহিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানান।

সঞ্চালনায় ছিলেন, ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল-আমিন ইসলাম রিপন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..