বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

করিমগঞ্জের নেয়ামতপুর রৌহায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৫৭৬৭ বার পঠিত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নেয়ামতপুর ইউনিয়নের রৌহা এলাকাবাসীর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত রৌহা নোয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে খেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

দুই ধাপে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করে। প্রথম খেলায় মুখোমুখি হয় রুকন ভান্ডারি একাদশ ও কাজল এন্ড মীজান একাদশ। দ্বিতীয় খেলায় অংশ নেয় রৌহা মধ্যপাড়া একাদশ এবং রাজ মিস্ত্রি একাদশ।

খেলার আয়োজক ছিলেন- আগামী স্থানীয় সরকার নির্বাচনে নেয়ামতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ অঞ্জু মিয়া। তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এছাড়াও অতিথি উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রুকন উদ্দিন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ এরশাদুল হক, বিশিষ্ট সমাজসেবক ফায়েজ উদ্দিন এবং মুশফিকুর রহমান মাসুম।

খেলার ধারাভাষ্য প্রদান করেন তুফায়েল আহমেদ ফকির। রেফারির দায়িত্ব পালন করেন রেজাউল করিম সজল।

আয়োজকরা জানান, এলাকার যুবসমাজের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ক্রীড়াচেতনা বিকাশের লক্ষ্যে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় দর্শকরাও এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত ক্রীড়া আয়োজনের দাবি

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..