রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ব্যানার খুলে নেওয়ার অভিযোগ, উপাধ্যক্ষকে ঘিরে নানা বিতর্ক! আবারও শুরু সামিটের এলএনজি সরবরাহ আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ আবু নাছের রায়হানের বদলির আদেশে কাঁঠালিয়ায় সাধারণ মানুষের ক্ষোভ, প্রত্যাহারের দাবি সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে বিএনপির শোভাযাত্রা যেসব সড়কে, অংশ নেবেন প্রধানমন্ত্রী

গোলাপগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত ১

সিলেট প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৬৩৩৬ বার পঠিত

সিলেটের গোলাপগঞ্জে নির্বাচনী সহিংসতায় একজনের মৃত্যু হয়। নিহত আবদুস সালাম (৫৪)। তিনি গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়নের রামপা গ্রামের মৃত মখলিস মিয়ার ছেলে।

রবিবার (২৬ ডিসেম্বর) রাতে ভোট গণনাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে রাত ৮টার দিকে ইউনিয়নের ফতেহপুরে এ সংঘর্ষ শুরু হয়।

এসময় মাইকিং করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াতে গ্রামবাসীকে বলা হয়। তারা সিলেট-জকিগঞ্জ সড়কও অবরোধ করে রাখে।

আবদুস সালামের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের ওসমানী হাসপাতাল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. জনি চৌধুরী। তিনি জানান, লাশ ময়নাতন্ত করা হবে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..