শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে ফিরলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীনের ১৭টি চুক্তি-সমঝোতা স্মারক সই বিশ্বকাপে সর্বোচ্চ লালকার্ডের রেকর্ড ব্রাজিলের দখলের চীনের করিডোর প্রস্তাবকে ইতিবাচক দেখছে সরকার: মাহাদী আমিন শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হোসেনি দালান থেকে শুরু তাজিয়া মিছিল ডিভোর্সের পর দীর্ঘ অনুপস্থিতি, সাবেক স্বামীর মৃত্যুর পর সম্পত্তিতে সক্রিয়—মিরা খানকে ঘিরে বিতর্ক অধ্যাপক এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল চীনের সঙ্গে ২ চুক্তিসহ ১৩ সমঝোতা স্মারক সই বামনার মেয়ে মঠবাড়িয়ার স্ত্রী, স্বামী শশুর শাশুড়ির নির্যাতনে গৃহবধূ বিচার চেয়ে কাঠালিয়া প্রেস ক্লাবে

চীনের সঙ্গে ২ চুক্তিসহ ১৩ সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৫৭৫৪ বার পঠিত
ছবি: সংগৃহীত

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপলে’ ওই বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বিপাক্ষিক ওই বৈঠক শেষে বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতা বিষয়ক দু’টি চুক্তিসহ ১৩টি সমঝোতা স্মারক সই হয়েছে।

এর আগে বিকেলে দু’দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে বসার বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব। বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপলে’ অনুষ্ঠিত দ্বিপাক্ষিক ওই বৈঠকে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অন্যদিকে চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। পরে বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক দু’টি চুক্তি ছাড়াও ১৩টি সমঝোতা স্মারক সই হয়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ হাসান আল মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..