শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নির্দেশে নান্দাইলে হতদরিদ্র ও এতিম ছাত্রদের মাঝে ৩৪ কার্টুন খেজুর বিতরণ আমতলীতে গুণীজন ও শুভাকাঙ্ক্ষীদের সম্মানে ইফতার মাহফিল আমতলীতে খাস জমি নিয়ে দ্বন্ধ। সংঘর্ষে আহত-৭ তাড়াইল বাজারের পুরাতন ডাকবাংলা রোড এখন ময়লার ভাগাড় আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে অপপ্রচার: সংবাদ সম্মেলনে প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জে ৩১৭০ পিস ভারতীয় ট্যাবলেট ও ৪২৭ বোতল সিরাপসহ আটক ১ ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদ (গ্যালাক্সি)-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা নদী আর সাগরে বন্দি রাঙ্গাবালী: যেখানে স্বাস্থ্যসেবা আজও এক বিলাসিতা

নতুন বছরের লক্ষ্য জানালেন কিম জং-উন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৬০৬৮ বার পঠিত

উত্তর কোরিয়ার রাষ্ট্রক্ষমতার শীর্ষে থাকার ১০ বছর পূর্তির দিনে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং-উন বলেছেন, ২০২২ সাল হবে ‘বাঁচা-মরার সংগ্রাম করা’ উত্তর কোরিয়ার মানুষের জীবনমান এবং অর্থনৈতিক উন্নয়নের জোরসূচনার বছর।’

ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার (ডব্লিউপিকে) অষ্টম কেন্দ্রীয় কমিটির প্লেনারি সভায় গতকাল শুক্রবার কিম জং উন এসব কথা বলেন। গত সোমবার এ সভা শুরু হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব কথা জানানো হয়।

উত্তর কোরিয়ার ৩৭ বছর বয়সি সর্বোচ্চ নেতা কিম জং-উন বলেন, ‘পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের শক্ত প্রতিজ্ঞা মোকাবিলা করাই আগামী বছরের মূল কাজ। জনগণের জীবনমান এবং জাতীয় উন্নয়নে উল্লেখযোগ্য পরিবর্তন আনা জরুরি।’

যুক্তরাষ্ট্র কিংবা পরমাণু অস্ত্র নয়, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার বক্তব্যজুড়ে ছিল শিল্প কলকারখানা এবং শিক্ষা বিষয়ক কথাবার্তা। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যের সারমর্মে এমনটিই দেখা যায়।

২০১১ সালে বাবা কিম জং-ইলের মৃত্যুর পর তাঁর স্থলাভিষিক্ত হন কিম জং-উন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..