মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাস ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী স্পিকারের কাছ থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব ডেঙ্গুতে ২০ দিনে ৯৩ জনের মৃত্যু রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী ভূমি দখলকারীদের কঠিন হুঁশিয়ারি, এক পার্সেন্ট জমিও ছাড় নয় : ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নান্দাইলে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে মুশুলী ইউনিয়ন বিএনপির মিছিল ও আলোচনা সভা মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের ১০৪ বছর বয়স বেশি!

করোনায় আক্রান্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৬২৭৩ বার পঠিত

কোভিড-১৯-এর টিকার পূর্ণ ডোজসহ গেল বছরের অক্টোবরে নিয়েছিলেন বুস্টার ডোজ। এর পরেও করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তবে, তাঁর শরীরে করোনার উপসর্গগুলো তেমন মারাত্মক নয় বলে জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় গতকাল রোববার মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি নিজের বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন। আগামী পাঁচ দিন বাড়িতেই থাকবেন এবং সেখান থেকেই ভার্চুয়ালিউ দাপ্তরিক কাজ করবেন বলে জানিয়েছেন লয়েড অস্টিন।

অস্টিনের কোভিড পজিটিভ হওয়ার খবর এমন সময়ে এলো যখন যুক্তরাষ্ট্রে অত্যন্ত সংক্রামক ওমিক্রন ভ্যারিয়্যান্টের প্রকোপের কারণে গত সপ্তাহেই মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর-পেন্টাগন তার কার্যালয়ে কোভিড বিধিনিষেধে কড়াকড়ি আরোপ করেছে। বর্তমানে বিশ্বজুড়ে কোভিড সংক্রমণের তীব্রতা বাড়িয়েছে ওমিক্রন।

করোনার কারণে সৈন্যদের সামরিক প্রস্তুতি বজায় রাখার চ্যালেঞ্জে পড়েছে মার্কিন সামরিক বাহিনী। কারণ, কোভিড সতর্কতা হিসেবে প্রায়ই সেনাদের জাহাজ ও বিমানে আবদ্ধ থাকতে হচ্ছে।

লয়েড অস্টিন এক বিবৃতিতে বলেন, তিনি করোনার একাধিক উপসর্গ অনুভব করা শুরুর এক সপ্তাহেরও বেশি আগে গত ২১ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করেছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..