মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য হিরু আর নেই সান্তাহারে পুলিশের ক্লিন অপারেশন: দুই নারী গ্রেফতার বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১২

টাঙ্গাইল প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ৬৩৩৫ বার পঠিত

টাঙ্গাইলের মধুপুর ও মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা ও তার শিশুকন্যাসহ পাঁচজন নিহত হয়েছে। এ সময় আহত হয় অন্তত ১২ জন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, মির্জাপুর কুমুদিনী হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সকাল ৭টার দিকে মধুপুর উপজেলার কাইতকাই এলাকায় রূপালী ফিলিং স্টেশনের কাছে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে পিকআপ ভ্যান চাপা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। নিহতরা হলেন শেরপুর জেলার শ্রীবরদ্রী উপজেলার শ্রীবরদ্রী গ্রামের মো. মিনারের ছেলে রাসেল ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামের সাইদুর রহমানের স্ত্রী শারমিন ও তার তিন বছরের শিশুকন্যা সোহাগী।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিএনজিচালিত অটোরিকশায় থাকা পাঁচ যাত্রীর মধ্যে তিনজনের মৃত্যু হয়। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এদিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন মারা যায়। বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, দুপুর ১২টার দিকে সখিপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এত ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী মারা যায় এবং বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকগুলোতে ভর্তি করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..