রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
১ অক্টোবর থেকে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম রাড্ডার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেফতার ৯ এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ বেতাগীতে স্কুলছাত্রীর দাঁত ভাঙার অভিযোগ, প্রধান আসামি ফয়সালসহ তিনজন গ্রেপ্তার মোরেলগঞ্জে গাঁজা বিক্রির অভিযোগে জনতার হাতে আটক যুবক পটুয়াখালীতে এলজিইডির সাবেক উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ৯১ লাখ টাকার ‘ভূতুরে বিল’ অভিযোগ মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও, বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

দেশে করোনা সংক্রমণ বেড়েছে ১১৫ শতাংশেরও বেশি: স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৬২৫৫ বার পঠিত

গত এক সপ্তাহে দেশে তার আগের সপ্তাহের তুলনায় ১১৫ শতাংশেরও বেশি করোনা সংক্রমণ বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (৯ জানুয়ারি) দুপুরে নিয়মিত করোনা বিষয়ক ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, গত সাত দিনে ছয় হাজার ৩০০ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা গত সপ্তাহের থেকে তিন হাজার ৩৭৬ জন বেশি। শতকরা হিসাবে গত সপ্তাহের তুলনায় ১১৫ শতাংশের বেশি রোগী এ সপ্তাহে শনাক্ত হয়েছে। গত সাত দিনে করোনায় ২৩ জনের মৃত্যু হয়েছে, যা গত সপ্তাহের থেকে ১৫ শতাংশ বেশি।

ওমিক্রন আক্রান্ত রোগীদের প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. নাজমুল বলেন, রোগীদের ব্যক্তিগত গোপনীয়তার কারণেই আমরা হয়তো সব তথ্য দিতে পারবো না। তবে এটুকু বলতে পারি, যাদের এ পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত বলে চিহ্নিত করা হয়েছিল, তাদের অনেকেই এখন পর্যন্ত অনেকটাই সুস্থ। তাদের অনেকেই চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

করোনা প্রতিরোধে আমরা যদি সবাই সম্মিলিতভাবে সক্রিয় কাজে অংশগ্রহণ করি, তাহলে এ করোনা প্রতিরোধ করা আমাদের জন্য সহজ হবে বলেও তিনি আশাবাদ প্রকাশ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..