মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জের খাউলিয়ায় চেয়ারম্যান প্রার্থী আবু সালেহ খানের মতবিনিময় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মোরেলগঞ্জের খাউলিয়া বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সান্তাহার স্টেশনের নব-নির্মিত ওভার ব্রীজের উদ্বোধন চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব আব্দুস সাত্তার ভুইয়া ( মেন্তু) বদলে যাচ্ছে ছৈলার চর: এবার গড়ে উঠবে ‘সাংস্কৃতিক ভিলেজ’ ১ অক্টোবর থেকে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম রাড্ডার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেফতার ৯ এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সংক্রমণ বাড়লেও লকডাউনের কথা ভাবছে না সরকার: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৬০২৪ বার পঠিত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ বাড়লেও এখনই লকডাউনের কথা ভাবছে না সরকার। আজ রবিবার ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের করোনা ভাইরাস প্রতিরোধক টিকার বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

উদ্বোধনকালে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, করোনাভাইরাস বাড়লেও এখনই লকডাউনের কথা ভাবছে না সরকার। লকডাউন হলে অনেক সমস্যার সৃষ্টি হয়। টিকা সরবরাহ অব্যাহত রয়েছে। আরও ৩১ কোটি টিকা আমাদের লাইনআপে আছে।

রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে বিদেশি কূটনীতিকদের টিকার বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বিদেশি কূটনীতিকদের বুস্টার ডোজ টিকা দিতে পেরে আমরা আনন্দিত।
উল্লেখ্য, গত বছরের ১০ ফেব্রুয়ারি থেকে ঢাকার বিদেশি কূটনীতিকদের করোনা ভাইরাইসের টিকা দেওয়া শুরু হয়। এর প্রায় এক বছর পর আর রবিবার থেকে তারা বুস্টার ডোজ পাচ্ছেন। এদিন গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে বিদেশি কূটনীতিকদের মধ্যে ভারত, ব্রাজিল, ভ্যাটিকান সিটি, মালয়েশিয়া, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার টিকা নেন।

সূত্র জানায়, গত ২৮ ডিসেম্বর থেকে সাধারণ মানুষকে টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। এর আগে গত ১৯ ডিসেম্বর থেকে স্বাস্থ্যকর্মীদের পরীক্ষামূলকভাবে বুস্টার ডোজ দেওয়া হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..