সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
১ অক্টোবর থেকে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম রাড্ডার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেফতার ৯ এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ বেতাগীতে স্কুলছাত্রীর দাঁত ভাঙার অভিযোগ, প্রধান আসামি ফয়সালসহ তিনজন গ্রেপ্তার মোরেলগঞ্জে গাঁজা বিক্রির অভিযোগে জনতার হাতে আটক যুবক পটুয়াখালীতে এলজিইডির সাবেক উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ৯১ লাখ টাকার ‘ভূতুরে বিল’ অভিযোগ মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও, বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৬০৩০ বার পঠিত

উত্তরাঞ্চলে শীতের প্রকোপের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি জানি, এবার শীত পড়েছে। সবাই শীতে একটু কষ্ট পাচ্ছেন। আমরা সাধ্যমতো সহযোগিতা করেছি। যারা বিত্তশালী আছেন, তাদের আমরা অনুরোধ করছি যে আপনারাও শীত বস্ত্র বিতরণ করতে পারেন। সরকারের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নিচ্ছি।

রবিবার (১৬ জানুয়ারি) নবনির্মিত ‘রংপুর বিভাগীয় সদর দফতর কমপ্লেক্স ভবন’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুরের বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্সের মাল্টিপারপাস হলে সংযুক্ত হন তিনি।

দেশের উন্নয়ন অগ্রগতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না।’

শেখ হাসিনা বলেন, ‘২০০৯ এ সরকারে এসে আমরা প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে সেটা আমরা বাস্তবায়ন করেছি খুব সফলভাবে। যার ফলে আজকে ২০২১ সালে যখন আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি এবং জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করছি সেই সময়ে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। জাতিসংঘ এবং প্রতিটি সদস্য দেশ আমাদের সমর্থন দিয়েছে।
তিনি বলেন, বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করতে চাই এইটা আমাদের লক্ষ্য। ২০০৮ সালের নির্বাচনি ইশতেহার আমরা যে ঘোষণাগুলো দিয়েছিলাম আল্লাহর রহমতে একে একে আমরা সবগুলি বাস্তবায়ন করেছি।

শেখ হাসিনা বলেন, আজকের বাংলাদেশ হচ্ছে উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের আরো এগিয়ে যেতে হবে সেই পরিকল্পনা আমি করে দিয়েছি। সার্বিক উন্নয়নে আজকের বাংলাদেশ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল।

তিনি বলেন, নৌকা মার্কায় ভোট দিয়েই কিন্তু রংপুরবাসী এসব সুযোগ-সুবিধা পেয়েছেন, সেটা বোধহয় ভুললে চলবে না। আমরা যখন যমুনা সেতু (বঙ্গবন্ধু বহুমুখী সেতু) করে দেই, সেই সেতুর সাথে রেললাইন করে দিয়েছিলাম। তখন যারা আপত্তি করেছিল, তারাই আবার প্রস্তাব দিলো নতুন রেললাইনের। সেই নতুন রেললাইনও কিন্তু নির্মাণ হচ্ছে যমুনার ওপর। শিগগিরই আপনারা সেই পথে আসা-যাওয়া করতে পারবেন। রাজধানীর সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..