বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে বাঁধ ভেঙে তলিয়ে গেল, শতাধিক পরিবার পানিবন্দি জাতিসংঘের অনুষ্ঠানে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী: সৌজন্য সাক্ষাৎ করলেন বিএনপি নেতা সেলিম রেজা নাটকীয়তা ছড়ানো রুদ্ধশ্বাস জয়ে শেষ আটে আর্জেন্টিনা মির্জাগঞ্জে তথ্য জানতে চাওয়ায় সাংবাদিকদের অবরুদ্ধের ঘটনায় এবার জেলা শিক্ষা অফিসার বরাবর অভিযোগ মেসির গোলে সমতা ফেরালো আর্জেন্টিনা আর্জেন্টিনাকে চমকে দিয়ে এগিয়ে গেল মিসর মোরেলগঞ্জে সংবাদ সম্মেলনে ডা. কামাল হোসেন মুফতির দাবি— ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ নিরাপদ খাদ্য নিশ্চিতে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর নান্দাইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত চার্জে থাকা অটোরিকশার বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট: বরগুনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু, আহত মেয়ে শঙ্কামুক্ত

অনশনের অর্ধেক শিক্ষার্থী হাসপাতালে

শাবিপ্রবি প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৬২৫২ বার পঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে ৪৯ ঘন্টা ধরে চলমান অনশনে  অর্ধেক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী ,শারীরিকভাবে গুরুতর অসুস্থ হওয়া ১১ জন শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানো হয়েছে ‌‌‌‌

১৩ জন শিক্ষার্থীকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বাকিদের ও স্বাস্থ্যের অবস্থার অবনতি হচ্ছে বলে জানা গেছে।

অন্বেষণ অসুস্থ শিক্ষার্থী শাহারিয়ার আবেদীন বলেন, আমাদের অনশনের প্রায় ৪৬ ঘণ্টা পার হতে চলেছে। এসময় একফোঁটা পানিও গ্রহণ না করায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮ জন শিক্ষার্থী। খাবার গ্রহণ না করলে জীবন সংশয় হতে পারে চিকিৎসকরা বারবার এই সতর্কবাণী  দেওয়া সত্ত্বেও তারা এখনও অনশন ভাঙাতে রাজি হননি। বর্তমানে ১৩ জনকে স্যালাইন দেওয়া হয়েছে। যত কষ্টই হোক যত ত্যাগ স্বীকার করতে হোক এই নির্লজ্জ বেহায়া ভিসির পদত্যাগের আগ পর্যন্ত আমরা অনশন জারি রাখবো।

এর আগে উপাচার্যের পদত্যাগ দাবিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটায় মশাল মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিলটি উপাচার্যের বাসভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় ৫শতাধিক শিক্ষার্থী মশাল মিছিলে অংশ নেন। শিক্ষার্থীরা যে পর্যন্ত উপাচার্য পদত্যাগ করছেন না, সে পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, প্রায় ৪৯ ঘন্টা ধরে ২৪ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অনশন করছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..