মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার ৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ মোরেলগঞ্জে মেয়রপ্রার্থী আসাদুজ্জামান মিলনের পক্ষে কর্মী-সমর্থকদের ঢল, বিশাল শোভাযাত্রা

জীবিত উদ্ধার হল ডুবে যাওয়া নৌকার তিন জেলে

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬০৫৯ বার পঠিত

বৈরী আবহাওয়ায় ডুবে যাওয়া নৌকার তিন জেলেকে সুন্দরবনের দুবলার চর সংলগ্ন এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার ভোরে দুবলাচর হতে দক্ষিণে বৈরি অবহাওয়ার কারণে একাধিক নৌকা ডুবে যায়। এরপর কোস্ট গার্ড আউটপোস্ট দুবলা সার্চ অ্যান্ড রেসকিউ টিম নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরবর্তীতে তিন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জেলেদের বিসিজি আউটপোস্ট দুবলায় নিয়ে আসা হয় এবং কোস্ট গার্ডের তত্ত্বাবধানে রেখে তাদের খাদ্যসেবা ও প্রাথমিক চিকিৎসা প্রদানসহ পরিবারের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করা হয়।

উদ্ধারকৃত জেলেরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার কাশীপুর গ্রামের নাজমুলের ছেলে আবদুল্লাহ, শ্রীপালতোলা গ্রামের হাসেম আলীর ছেলে ইয়াকুব আলী এবং মোংলা উপজেলার আমরা তলা গ্রামের আব্দুল হাকিমের ছেলে রাজু শেখ।

এ ঘটনায় আরও মাছ ধরার নৌকা নিখোঁজ আছে কি না এ বিয়য়ে জানতে বোট মালিক সমিতিসহ স্থানীয় ফরেস্ট অফিসে যোগাযোগ করা হয়েছে। এছাড়া উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..