বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৩৯ কিশোরগঞ্জের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট রবীন্দ্র চন্দ্র ভৌমিকের পরলোকগমন কাঁঠালিয়ার কৃতি সন্তান মোঃ শামসুল হক সুমন ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতি নির্বাচিত নান্দাইলে ৬টি অবৈধ জাল উদ্ধার, জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস ১০০ মুসল্লিকে ওমরাহ করানোর সুযোগ করে দেয়ার ঘোষণা মাহমুদ হোসেন টিটুর, প্রথম ধাপে গেলেন পাঁচজন মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ মোরেলগঞ্জের খাউলিয়ায় চেয়ারম্যান প্রার্থী আবু সালেহ খানের মতবিনিময় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মোরেলগঞ্জের খাউলিয়া বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সান্তাহার স্টেশনের নব-নির্মিত ওভার ব্রীজের উদ্বোধন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপলোডের সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৬০৬৫ বার পঠিত
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১৩ মার্চ) রাতে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটারে দেওয়া এক বার্তায় তিনি নিজেই একথা জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে রোববার মধ্যরাতে দেওয়া এক বার্তায় সাবেক প্রেসিডেন্ট ওবামা জানান, ‘আমি করোনা পজিটিভ। কয়েকদিন ধরে আমার খুসখুসে কাশি ছিল। তারপরই নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ ধরা পড়ে। তবে আমি এখনও ভাল বোধ করছি।’

মার্কিন নাগরিকদের করোনাভাইরাসের টিকা নিতে উৎসাহিত করে তিনি লেখেন, ‘মিশেল ও আমি টিকা নিয়েছি। টিকার বুস্টার ডোজও নিয়েছে। আপনি যদি ইতোমধ্যে টিকা না নিয়ে থাকেন তবে টিকা নেওয়ার কথা স্মরণ করিয়ে দিচ্ছি এবং টিকা নিতে উৎসাহিত করছি। এমনকি সংক্রমণ যদি কমেও যায় তবুও টিকা নিন।’

টুইটে ওবামা আরও জানান, তার স্ত্রী ও সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাও করোনার পরীক্ষা করিয়েছিলেন। তবে তার ফলাফল নেগেটিভ এসেছে।

সাবেক এই ডেমোক্যাটিক প্রেসিডেন্টের এক ঘনিষ্ঠজনের বরাত দিয়ে সিএনএন বলছে, শীত মৌসুমের বেশিরভাগ সময় হাওয়াইতে কাটিয়ে সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে ফেরেন ৬০ বছর বয়সী বারাক ওবামা। মূলত ওয়াশিংটন ডিসিতে পৌঁছানোর পরই করোনা পরীক্ষায় পজিটিভ হন তিনি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..