বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ নিস্ক্রিয় ও প্রতারক হজ্ব এজেন্সির পথ বন্ধের উদ্যোগ ১০ লক্ষ টাকার ঘুষ বাণিজ্যে কারণ দর্শানোর নোটিশও তোয়াক্কা করেননি রেঞ্জ কর্মকর্তা কবির, এবার নতুন জালিয়াতির টিপিতে পদুয়ায় আটক ট্রাক ২ লক্ষ টাকার সমঝোতায় রাতের আঁধারে রফা গণপুর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগ রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রন পরিচালক মনিরুল ও কাইছারের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে ২০ অথরাইজড অফিসারের ঘুষ বানিজ্য রমরমা ॥ দেখার কেউ নেই বিআরটিসিতে ‘জামিল সিন্ডিকেট’: এক বছরে দুই বদলি, কোটি টাকার সুবিধা বাণিজ্যের অভিযোগ ১৩ লাখ টাকা ঘুষ দিলে জাতীয় জাদুঘরে চাকরির টোটাল প্যাকেজ দিচ্ছে রেজিস্ট্রেশন সহকারী সুমন মিয়া

ভোলার লঞ্চঘাটগুলোতে কর্মস্থলে ফেরা যাত্রীদের ভীড়

সাব্বির আলম বাবু (ভোলা ব্যুরো চিফ):
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ৬১৪৪ বার পঠিত

সাব্বির আলম বাবু (ভোলা ব্যুরো চিফ): 
ঈদের ছুটি শেষে হলেও কর্মস্থলে ফেরা মানুষের ভিড় বাড়ছে ভোলার লঞ্চঘাট গুলোতে। ঘাটগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে। তবে যাত্রীদের চাপ অন্য সময়ের তুলনায় কিছুটা কম হলেও ভিড় বাড়ছেই। ভোলার লালমোহন উপজেলার মঙ্গলসিকদার ঘাটে বিকেল সাড়ে ৫টার দিকে ভিড়ে ফারহান ও কর্ণফুলী নামে দুইটি লঞ্চ। ওইসব লঞ্চে দেখা গেছে যাত্রী বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ কাটিয়ে ফের কর্মস্থলে যাত্রা শুরু করেছেন যাত্রী। তবে লঞ্চ গুলোতে ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিয়ে যেতে দেখা গেছে।
লালমোহনের ধলিগৌরনগর ইউনিয়নের বাসিন্দা মো. সালাউদ্দিন। ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। ঈদের দুইদিন আগে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে এলেও আবার ফিরে যাচ্ছেন কর্মস্থলে।
সালাউদ্দিন বলেন, তিনদিন পর কারখানা খুলবে। তখন ঢাকায় ফেরার সময় যাত্রীদের অনেক চাপ থাকবে। তাই দুর্ভোগবিহীন ও নিরাপদে কর্মস্থলে পৌঁছাতেই আগে থেকেই এই যাত্রা। শুধু সালাউদ্দিন নয়, তার মতো অনেকেই কর্মস্থলে দুর্ভোগবিহীন ফিরতে রওনা হয়েছেন। যে কারণে লঞ্চঘাটে কর্মস্থলে ফেরা যাত্রীদের ঢল।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..